চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে ঘি ঢাললেন ওবামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ম্যাককিনলি’র নাম পরিবর্তন করছে মার্কিন সরকার। পাহাড় চূড়ার নতুন নাম মাউন্ট ডেনালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক সফরের স্মারক হিসেবে আলাস্কার স্থানীয় জনগোষ্ঠীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ওই চূড়ার নাম পাল্টানো হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

আথাবাস্কান শব্দ ‘ডেনালি’র অর্থ ‘সুউচ্চ’। মাউন্ট ম্যাককিনলি পর্বত নিয়ে আলাস্কা এবং ওহায়োর অধিবাসীদের মধ্যে রয়েছে দীর্ঘ বছরের পুরানো বিবাদ। আলাস্কার অধিবাসীরা বহু আগে থেকেই পর্বতটিকে ডেনালি নামে ডেকে আসছে।

Banglabid

কিন্তু মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি’র নামে আনুষ্ঠানিকভাবে এর নাম দেয় মাউন্ট ম্যাককিনলি।

ম্যাককিনলি’র জন্ম হয়েছিলো ওহায়ো অঙ্গরাজ্যে। তাই এই নাম নিয়ে সংঘাত দেখা দেয় ওহায়ো এবং আলাস্কা অঙ্গরাজ্যের মধ্যে। পর্বতটির নাম পরিবর্তনের সিদ্ধান্তের মধ্য দিয়ে ওবামা ওই বিবাদের আগুনে ঘি ঢাললেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে স্বরাষ্ট্র সচিব স্যালি জুয়েল বলেন, ‘স্থানটির প্রতি আমাদের নিজস্ব নিষ্ঠা এবং সম্মান থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে পর্বতটিকে মাউন্ট ডেনালি নামকরণ করছি। আলাস্কার স্থানীয় জনগণের ঐতিহ্যকে স্বীকৃতি দিয়ে এবং তাদের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করে আমরা নাম পরিবর্তন করছি।’

Reneta

সরকারের এই সিদ্ধান্তে ওহায়োর রাজনীতিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একে সরকারের ‘সাংবিধানিক সীমালঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন তারা। তবে নামকরণ থামাতে তারা কোনো পদক্ষেপ নেবেন কিনা বা কী পদক্ষেপ নেবেন তা এখনো তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি।

সরকারের এই রাজনৈতিক সিদ্ধান্তকে ওহায়োর জনগোষ্ঠীদের জন্য অপমানজনক বলে মনে করেন রিপাবলিকান রাজনীতিক বব গিবস। সিদ্ধান্তের বাস্তবায়ন ঠেকাতে সম্ভাব্য সবকিছু করবেন বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাউন্ট ম্যাককিনলিযুক্তরাষ্ট্র-পর্বতশৃঙ্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগুনে ঘি ঢাললেন ওবামা

পরবর্তী

ব্যান্ডউইথের দাম ৪১% কমলেও ভোক্তাদের জন্য সুখবর নেই

পরবর্তী

ব্যান্ডউইথের দাম ৪১% কমলেও ভোক্তাদের জন্য সুখবর নেই

ছবিতে শিমুর বিয়ে

সর্বশেষ

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT