ক্রিকেট

আকরামের পর করোনায় আক্রান্ত সুজন

সুজনের ছবি, বাংলাদেশি ব্যক্তি, করোনায় আক্রান্ত, স্বাস্থ্য সচেতন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামের পর সুজন করোনায় আক্রান্ত, স্বাস্থ্য সচেতন ও চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বিসিবি পরিচালক আকরাম খান। তিনি সুস্থ হয়ে উঠতেই কোভিড পজিটিভ বোর্ডের আরেক পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার টাইগারদের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল জাতীয় দলের টিম ডিরেক্টর সুজনের। কিন্তু পারেননি করোনা শনাক্ত হওয়ায়। এখন বাসাতে আইসোলেশনে থাকতে হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে এমন তথ্য।

রোববার থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের হোম সিরিজে সুজনের টিম লিডার হিসেবে থাকা হচ্ছে না।

বিষয়:আকরাম করোনাভাইরাস বাংলাদেশ ক্রিকেট বিসিবি সুজন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…