চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগেও আক্রমণ চালাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৫৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

আওয়ামী লীগ এখন বিচার বিভাগেও আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুকানপুকুরী কালীগঞ্জ এলাকায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সবসময় হুমকি, ধামকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলেছে। এখন তারা বিচার বিভাগকেও ছাড় দিচ্ছে না।

তিনি বলেন, আগে দেখেছি উপনেতা, পাতি নেতারা ক্ষমতার দাপট চালাচ্ছিল। এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন। এমন একটা ভাব আওয়ামী লীগ দেখাচ্ছে যেন তারা এদেশের মালিক। আর বাকিরা চাকর-বাকর বা প্রজা। যেন আওয়ামী লীগ হুকুম তালিম করবে, আমাদেরকে তাদের ইচ্ছে মতো চলতে হবে।

মির্জা ফখরুল বলেন, আপিল বিভাগ যে সকল সত্য কথাগুলো বলেছে আওয়ামী লীগের মধ্যে আগুন জ্বলে উঠেছে- কেন বিচার বিভাগের মুখ থেকে এসব কথা বের হলো? এজন্য তারা এখন বিচার বিভাগেও আক্রমণ করছে।

তিনি বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। যে ভোট আপনারা দিতে পারেন নাই, সে ভোট আবার দেওয়াতে চাই। সেজন্য সকলে ঐক্যবদ্ধ হতে হবে।

Reneta

পরে পরে বন্যা কবলিত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT