চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ঈদে মুক্তি পাবে তো ‘বেপরোয়া’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
বিনোদন
A A

একাধিকবার মুক্তির কথা শোনা গেলেও নানা কারণে তারিখ দিয়েও থেমে যায় ‘বেপরোয়া’র মুক্তির কার্যক্রম। সর্বশেষ গেল ঈদুল আযহাতেও সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তির কথা শোনা গিয়েছিলো, কিন্তু মাত্র একটি সিনেমা হলে নামে মাত্র মুক্তি দেওয়া হয় ছবিটি। বছর গড়িয়ে সামনে আরেক ঈদুল আযহা, এবারও শোনা যাচ্ছে বিশাল আয়োজনে মুক্তি পাবে ‘বেপরোয়া’!

আর সে লক্ষ্যে আবারও ‘বেপরোয়া’র প্রমোশনে নেমেছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি তাদের ইউটিউব চ্যানেল থেকে ছবির একটি টিজারও প্রকাশ পেয়েছে। যদিও গেল বছরেই ‘বেপরোয়া’র পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশ পেয়েছিলো।

‘বেপরোয়া’র মুক্তি নিয়ে গেল এক বছরের বেশী সময় ধরে বহুবার তারিখ দিয়েও মুক্তি না দেয়ায় দর্শক কি বিরক্ত হয়নি? এবারও যে মুক্তির তারিখ পরিবর্তন হবে না, তার নিশ্চয়তা কী? এমন প্রশ্নই করা হয়েছিলো জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনকে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আযহায় ‘বেপরোয়া’র মুক্তি নিশ্চিত।

গেল ঈদুল ফিতরেও ‘বেপরোয়া’ মুক্তির পরিকল্পনা ছিলো জানিয়ে জাজের এই কর্মকর্তা জানান, গেল এক বছর ধরেই আমরা সুবিধাজনক সময় খুঁজছিলাম, গেল ঈদুল আযহাতে বিশাল আয়োজনে দিতে পারিনি, কারণ বাজারে শাকিবের ছবি ছিলো। গেল ঈদুল ফিতরেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু এবারও শাকিবের দুই ছবি ছিলো। তাছাড়া ‘বেপরোয়া’র নায়িকা ববিও চায়নি এক ঈদে তার দুই ছবি থাকুক, কারণ গেল ঈদে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি ছিলো।

আসছে ঈদে শাকিবের ছবি থাকলেও জাজের ‘বেপরোয়া’ মুক্তি পাবে বলে শতভাগ নিশ্চয়তা দেন জাজের এই সিইও। তিনি বলেন, ‘বেপরোয়া’ একেবারে আধুনিক কমার্শিয়াল একটি ছবি। পুরো অ্যাকশানধর্মী ছবিটি দর্শক লুফে নিবে। আমরা চাইনি অসময়ে এই ছবিটি মুক্তি দিয়ে আমাদের নিজেদের ব্যবসায়ীক ক্ষতি কিংবা অন্যদের ক্ষতি করতে।

এদিকে বেপরোয়া নিয়ে আশাবাদী ছবির নায়ক রোশান। গেল বছর ছবি মুক্তি সামনে রেখে ট্রেলার প্রকাশ জহলে এই নায়ক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘বেপরোয়া’ বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। এমন অ্যাকশনের ছবি আমাদের দেশে খুব কম নির্মিত হয়েছে। দর্শক ছবিতে অ্যাকশন, সুন্দর কিছু গান, ফ্যামিলি ড্রামা সবই খুঁজে পাবেন। ট্রেলার প্রকাশের পর ব্যাপক সাড়া পেয়েছি। যারা ছবিটি দেখার জন্য আশায় বুক বেঁধে আছেন, তারা হতাশ হবে না।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।
‘বেপরোয়া’র নতুন টিজার:

ট্যাগ: টিজারট্রেলারববিবেপরোয়ারোশানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ মাতাচ্ছেন বাংলাদেশের ক্যামেরা ক্রু সৌমেন

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ব্যর্থতা তুলে ধরলো বাংলাদেশ

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ব্যর্থতা তুলে ধরলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে রয়কে ফেরাচ্ছে ইংল্যান্ড

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT