বিনোদন

আইসোলেশন থেকে বেরিয়ে বাবার শেষকৃত্যানুষ্ঠানে রাজ

নির্মাতা রাজ চক্রবর্তীর বাবা মৃত্যুবরণ করেছেন, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা রাজ চক্রবর্তীর বাবা মারা গেছেন, শোকের ছায়া চারদিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত হয়ে প্রায় দশ দিন ধরে আইসোলেশনে পশ্চিম বঙ্গের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। এরমধ্যে শুক্রবার মারা গেলেন তারা বাবা। মৃত্যুর দুদিন আগে তারও করোনা শনাক্ত হয়। এমতাবস্থায় বাবার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে তৈরী হয় ধোঁয়াশা।

তবে সব জটিলতা কাটিয়ে চিকিৎসকদের অনুমতি ও সুরক্ষাবিধি মেনে বাবার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন রাজ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ১১ টার পর বাবাকে শেষ বিদায় জানান তিনি।

শনিবার সকালে একটি টুইটবার্তায় বিষয়টি জানান রাজ নিজেই। বলেন, যাবতীয় প্রোটোকল অনুযায়ি শুক্রবার রাত ১১ টা ১৫ মিনিটে শ্মশানে বাবাকে শেষবিদায় জানিয়েছি। চিকিৎসক আমায় ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এই কঠিন সময়ে আমাদের শক্তি যোগাচ্ছে। পাশে থাকার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি।

বিষয়:আইসোলেশন করোনা বাবা মৃত্যু রাজ চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…