চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি মিটমাট করে দিয়েছে, খেলোয়াড়দের শাস্তি প্রসঙ্গে আকবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে মাঠে বিবাদে জড়ানো ভারতের দুই ও বাংলাদেশের তিন ক্রিকেটারকে বড় ধরনের শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয় বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান, আর ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণয়কে বিভিন্ন মাত্রার সাসপেনশন পয়েন্ট দিয়েছেন। যে কারণে আগামী বেশকিছু ম্যাচ তারা খেলতে পারবেন না।

ফাইনাল ম্যাচের পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের মাঝে, একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ম্যাচের পর মাঠে থাকা দর্শকদের পোস্ট করা ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন ফাইনাল শেষে খুবই ভয়াবহ অবস্থা হয়েছিল মাঠে।

সেদিনের ঘটনা ও শাস্তি প্রসঙ্গে কৌশলী মন্তব্য করেছেন জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর আলী। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়।

Banglabid

আকবর বললেন, ‘আইসিসি মিটমাট করে দিয়েছে। এটাতে আমাদের কারো কোনো হাত নেই। দুই দলই ভুল করেছি। আমাদের কিছু খেলোয়াড় ও ভারতের খেলোয়াড়রা ভুল করেছে। দুই দলই শাস্তি পেয়েছে, এটা সবাই মেনে নিয়েছে। আমার মনে হয় মীমাংসা হয়ে গেছে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান হৃদয় ১০ সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান। অলরাউন্ডার শামীম পেয়েছেন ৮ সাসপেনশন পয়েন্ট, এটিও ছয় ডিমেরিট পয়েন্টের সমান। বাঁহাতি স্পিনার রাকিবুল পেয়েছেন চারটি সাসপেনশন পয়েন্ট, যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান।

ভারতীয় পেসার আকাশ পেয়েছেন ৮ সাসপেনশন পয়েন্ট, যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান। লেগস্পিনার বিষ্ণয় পেয়েছেন ৫ সাসপেনশন পয়েন্ট, যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান।

Reneta

এক সাসপেনশন পয়েন্ট পেলেই কোনো খেলোয়াড়ের উপর একটি ওয়ানডে বা টি-টুয়েন্টি বা অনূর্ধ্ব-১৯ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআইসিসিআকবর আলীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা আমাকে মূল্য দেয়নি: রোনাল্ডো

পরবর্তী

প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহের দায়ে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

পরবর্তী
ফাইল ছবি

প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহের দায়ে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সিলিন্ডার চেক করতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT