স্পোর্টস

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার সাকিব

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার সাকিব

শীর্ষে থাকা সাকিবের পয়েন্ট ৩৯৮। এর আগে তার সর্বোচ্চ পয়েন্ট ছিল ৪১৯। ৩৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ভারলন ফিল্যান্ডার। সাকিবকে টপকে টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান দখলকারী ভারতের রবিচন্দন অশ্বিন আছেন এখন তিনে। তার পয়েন্ট ৩১৮। চারে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ইংলিশ এই তারকার পয়েন্ট ২৯৬। পাঁচে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল জনসন। তার পয়েন্ট ২৯১।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। বাংলাদেশের পয়েন্ট ৩২। দশে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১৮। শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের পয়েন্ট ১২৪। ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

বিষয়:টেস্ট র‌্যাঙ্কিং সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…