চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইভীকে উপমন্ত্রী করে অপমান করবেন না, প্রিয় প্রধানমন্ত্রী

ফজলুল বারী ফজলুল বারী
৭:০৪ অপরাহ্ণ ২১, জুন ২০১৬
মতামত
A A

ঢাকার দুই মেয়র আনিসুল হক, সাঈদ খোকনকে মন্ত্রীর, বাংলাদেশের ইতিহাসের প্রথম নির্বাচিত নারী সিটি মেয়র নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভিকে উপমন্ত্রী করা হয়েছে। এটি কী দাঁড়ালো? এটিই কী নারীর ক্ষমতায়ন নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত দৃষ্টিভঙ্গির প্রমান! আমরা তা বিশ্বাস করতে চাইনা। কিন্তু এটি বিশ্বাস করাতে চাইছে কারা?

কিছুদিন আগে ইতালির রোম নগরীতে প্রথম একজন নারী সিটি মেয়র নির্বাচিত হয়েছেন। সে খবর পড়তে পড়তে ভাবছিলাম এদিক থেকেও বাংলাদেশ অনেক এগিয়ে আছে। কারণ বাংলাদেশের সেলিনা হায়াৎ আইভী অনেক আগে থেকেই নির্বাচিত মেয়র। এবং তার নির্বাচিত হওয়াটিও ছিল বেশ কঠিন। কারণ আইভী বাংলাদেশের শাসকদলের গুরুত্বপূর্ণ এক পরিবারের সদস্যা, আগে থেকে নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হওয়া স্বত্তেও শাসকদল তাকে মনোনয়ন দেয়নি! মনোনয়ন দেয় শামীম ওসমান নামের একজন বিতর্কিত বিশেষ চিহ্নিত ব্যক্তিকে!

খুব স্বাভাবিক এ নিয়ে নারায়ণগঞ্জের গণমানসে বিদ্রোহের সৃষ্টি হয়। কমনওয়েলথ সম্মেলন উপলক্ষে ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া সফরে আসেন। পার্থের নারী মেয়র তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই নারী মেয়রকে প্রধানমন্ত্রী বলেন, আমরাও প্রথমবারের মতো একজন নির্বাচিত নারী মেয়র পেতে চলেছি। অথচ প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেননি! কিন্তু তার স্নেহধন্য শামীম ওসমান যাতে নির্বাচনে কোন গোলমাল করতে না পারে, সে ব্যবস্থা করেছিলেন!

ভোটের দিন RAB সদস্যরা শামীম ওসমানকে ধরে বাসায় ঢুকিয়ে দিয়ে আসে! নারায়ণগঞ্জের ভোট গণবিদ্রোহ বিপ্লবে নির্বাচিত দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দাওয়াত করে নিয়ে মিষ্টি খাইয়েছিলেন। কিন্তু দেশের এই প্রথম নারী সিটি মেয়রের একটা দিনও শান্তিতে কাটেনি! কাটছে না!

তাকে প্রতিটি দিনরাত্রি প্রধানমন্ত্রীর স্নেহধন্য শামীম ওসমানগং এর শয়তানি সামাল দিয়ে চলতে হয়েছে এবং হচ্ছে! দেশের এই প্রথম নির্বাচিত নারী মেয়র আইভীকে উপ-মন্ত্রী করাটা তাকে এবং দেশের নারী সমাজকে যেন আরেকটি অপমানের সামিল! কারণ বাংলাদেশে ‘উপ’ শব্দটাই আপত্তিকর! অনেকটা গালি হিসাবে ব্যবহৃত হয়! যেমন ‘উপ-পত্নী’, ‘উপজাতি’! সে জন্য উপজাতি শব্দটি কখনো লিখিনা। কাউকে লিখতে দেখলে আপত্তি করি। আদিবাসী লিখি।

ঢাকার দুই সিটি মেয়রের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। নারায়ণগঞ্জের সিটি নির্বাচন নিয়ে কোন প্রশ্ন নেই। যাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তারা মন্ত্রী, যার নির্বাচন নিয়ে কোন প্রশ্ন নেই, তিনি উপমন্ত্রী এটা কেমন কথা?

Reneta

এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষপ চাইছি। দেশের ইতিহাসের প্রথম নির্বাচিত সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে মন্ত্রী না করুন অন্তত প্রতিমন্ত্রী করুন। মর্যাদা দিতে চাইলে মন থেকে দিন। উপমন্ত্রী করে অপমান করবেন না প্লিজ ।

প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনছেন ?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জের মেয়রশামীম ওসমান- আইভীসেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্রসফায়ার’ আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা: মেনন

পরবর্তী

এখনো জমেনি ধানমন্ডির ঈদ বাজার

পরবর্তী

এখনো জমেনি ধানমন্ডির ঈদ বাজার

‘বুকের মধ্যে কেমন একটা ব্যাথা বাজছে’

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT