চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ফাইনাল পাতানো ছিল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
স্পোর্টস
A A

২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল কি পাতানো ছিল? একটি টুইটার অ্যাকাউন্ট ঘিরে এই প্রশ্ন ডালপালা মেলছে। এনডিটিভি জানিয়েছে, ম্যাচের আগে ‘ক্রিকেট ইনসাইডার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ম্যাচ সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করা হয় তার অধিকাংশই মিলে গেছে।

ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স ১২৯ রান করে এক রানে জয় পায়। খেলা শেষ হয় ম্যাচের শেষ ওভারে। ওই টুইটার থেকে আগেই জানানো হয়, এই ম্যাচ শেষ বল পর্যন্ত গড়াবে!

ম্যাচের দিন ভোর রাতে ওই টুইটার ব্যবহারকারী টস নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘কে টস জিতবে সেটা কোনও ব্যাপার নয়। পুনেকে আগে বল করতে হবে। তার মানে হচ্ছে, পুনে যদি টস জেতে তাহলে বল নিবে। মুম্বাই জিতলে আগে ব্যাট করবে।’

Banglabid

ম্যাচের সময় দেখা যায় মুম্বাই টস জিতে আগে ব্যাট করেছে।

চার মিনিট বাদে ওই টুইটার থেকে মন্তব্য করা হয় রাহুল ত্রিপাঠী দশ রানের নিচে আউট হবেন। রাহুল আসলেই তিন রানে সাজঘরে ফেরেন।

Reneta

গোটা ম্যাচে ‘ওভারস্টেপ’ থেকে কোনও ‘নো’ বল হবে না বলেও দাবি করেন ওই টুইটার ব্যবহারকারী। ম্যাচে সেটাই হয়!

মুম্বাই আগে ব্যাট করে ১২০ থেকে ১৩০ রানের ভেতর গুটিয়ে যাবে এবং জিতবে বলে আভাস দেয়া হয় ওই অ্যাকাউন্ট থেকে। ফাইনালে হয়েছেও সেটাই।

শুধু একটি ভবিষ্যদ্বাণী মেলেনি। সেটা ছিল স্টিভেন স্মিথকে নিয়ে। টুইটার ব্যবহারকারী দাবি করেন, স্মিথ ১০০’র কম স্ট্রাইকরেট নিয়ে আউট হবেন। কিন্তু ম্যাচে দেখা যায় স্মিথ যখন আউট হন, তখন তার স্ট্রাইকরেট ১০২.০০।

পোলার্ড একটি মাত্র ছয় হাঁকাবেন বলে যে দাবি করা হয়েছিল সেটিও মিলে যায়। তিনি ৭ রানে আউট হন। এর মধ্যে একটি ছয়ের মার ছিল। স্মিথকে ম্যাচের সর্বোচ্চ স্কোরার হিসেবে দাবি করা হয়েছিল। সেটিও মিলে গেছে!

ওই টুইটার ব্যবহারকারীর কাছে অনেকেই জানতে চান ম্যাচটি পাতানো হবে কি না। তিনি উত্তরে বলেন, ‘আপনারা যে পাতানো ম্যাচের কথা ভাবছেন, সেটা সত্য নয়। এসব কেবলমাত্র আমার ভবিষ্যদ্বাণী।’

তিনি এও জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় একইভাবে টুইট করার চেষ্টা করবেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে খুলনায় প্রাইভেট স্বাস্থ্যখাতে ধর্মঘট

পরবর্তী

আবার ক্যাটরিনা কাইফের সেই নাচ!

পরবর্তী
ক্যাটরিনা কাইফ

আবার ক্যাটরিনা কাইফের সেই নাচ!

শাবানা

দেশে এসেছেন শাবানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT