গ্রুপপর্বের হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাওয়া গেল এবারের আইপিএলের সেরা চার দল। প্লে-অফে যারা লড়ার টিকিট পেয়েছে, তাদের সেরা মুম্বাই ইন্ডিয়ান্স। সঙ্গী চেন্নাই সুপার কিংস, ডিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।
টেবিলের সেরা তিনটি দলই এবার সমান ১৮ করে পয়েন্ট ঘরে তুলেছে। তবে রানরেটে এগিয়ে শীর্ষে মুম্বাই। একই কারণে চেন্নাই দুইয়ে আর তিনে দিল্লি। সেখানে ১২ পয়েন্ট নিয়ে চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের মতো ১২ পয়েন্ট করে ঝুলিতে কলকাতা ও পাঞ্জবেরও। তবে তারা রানরেটে পিছিয়ে যথাক্রমে পাঁচ আর ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করল। টেবিলের শেষ দুটি স্থান যথাক্রমে রাজস্থান ও বেঙ্গালোরের, তাদের উভয়েরই পয়েন্ট ১১ করে, পার্থক্য গড়ে দিয়েছে সেই রানরেটই।
প্লে-অফের নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ারে খেলবে দুই শীর্ষ দল মুম্বাই ও চেন্নাই। এখানে জয়ী দল সরাসরি ফাইনালে যাবে, হারা দলের থাকবে আরেকটি সুযোগ। পরে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
সেখানে এলিমিনেটর রাউন্ডে খেলবে দিল্লি ও হায়দরাবাদ। এখানে যে দল হারবে তার বিদায় ঘটবে। আর জয়ী দল পাবে আরেকটি সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়ে ফাইনালের টিকিট কাটার সুযোগ পাবে।
প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলকে নিয়ে হবে ১২মের ফাইনাল।








