চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আইনমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটা তদন্তের বিষয়।

তিনি বলেন, এটা কীভাবে রেকর্ড হলো সেটা দেখার বিষয় আছে। নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুমতি ছাড়া সরকারের কোন এজেন্সি ফোন রেকর্ড করে না। কারা, কী উদ্দেশ্যে, এই ফোন রেকর্ড সংগ্রহ ও প্রচার করলো তার তদন্ত হবে।

এরআগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপরিবহন থেকে চাঁদা তোলা বন্ধ, চালকদের ডোপটেষ্ট বাধ্যতামূলক ও পুরোনা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘ইনোসেন্ট কনভারসেশন’কে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে
অডিও ফাঁস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে।

Reneta

রোববার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট কনভারসেশনকে (নির্দোষ কথোপকথন) তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই। আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT