চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনগতভাবে কেউ ‘বেপরোয়া’র মুক্তি ঠেকাতে পারবে না: আজিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদে বড় পর্দায় মুক্তির তালিকায় আছে এখন পর্যন্ত পাঁচটি ছবি। এরমধ্যে আছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত একমাত্র ছবি ‘বেপরোয়া’। ছবিটি নিয়ে এরইমধ্যে চলছে প্রচারণাও। কিন্তু এরইমধ্যে শোনা যাচ্ছে আসন্ন ঈদে ‘বেপরোয়া’র মুক্তি নিয়ে শঙ্কা আছে!

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে সংগঠনটির মহাসচিব বদিউল আলম খোকন বলছেন, ‘বেপরোয়া’ ঈদে মুক্তির সম্ভবনা নেই! কারণ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ।

দোষ এখানে নয়! পরিচালক সমিতির এই নেতা জানান, বিশ্বের যে কোনো দেশের পরিচালক বাংলাদেশে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তাকে বাংলাদেশ পরিচালক সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে। রাজা চন্দ বাংলাদেশের পরিচালক সমিতি থেকে সদস্যপদ গ্রহণ করেননি।

নির্মাতা খোকনের ভাষ্য, রাজা চন্দ পরিচালক সমিতিতে এসেছিলেন। তাকে অতিথি পরিচালক হিসেবে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তিনি যেসব নিয়ম পালন করতে হয়, তা না করে কলকাতায় চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেননি। যেহেতু তার সদস্যপদ নেই, তাই তার ছবি মুক্তি পাবে না।

এ বিষয়ে আজ (রোববার) কথা বলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘বেপরোয়া’ ঈদে রিলিজ হবে। বাংলাদেশে কোনো আইন নেই যে কারো সদস্যপদ নিতে হবে। অনেক পরিচালক সদস্যপদ না নিয়ে ছবি মুক্তি দিয়েছেন।

দেশের শীর্ষ স্থানীয় এই চিত্রপ্রযোজক বলেন, এর আগে রায়হান রাফীর ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছে। তার সদস্যপদ ছিল না। ‘বেঙ্গল বিউটি’ মুক্তি পেয়েছে। এই ছবির রাহশান নূরের সদস্যপদ ছিল না। আরো অনেক পরিচালক আছে, পরিচালক সমিতির সদস্যপদ না থাকার পরেও তাদের ছবি মুক্তি পেয়েছে।

Reneta

সরকারি কোনো রুলস নেই। সেন্সরে ছবি জমা দিতে গেলেও পরিচালক সমিতির কিছুই লাগে না। শুনলাম, বেপরোয়া নাকি ঈদে মুক্তিতে বাধা আসবে। কীভাবে তারা বাধা দেবে আমি জানিনা। আইনগতভাবে কেউ ‘বেপরোয়া’র মুক্তি ঠেকাতে পারবে না। নিজেদের শক্তি প্রদর্শন করলে ভিন্ন ব্যাপার।-বলছিলেন আব্দুল আজিজ।

এদিকে বদিউল আলম খোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, আজিজ সাহেব যদি পারেন ছবি মুক্তি দিতে, তবে দিক। আমাদের সমিতির কিছু করার থাকলে আমরা করবো।

সবশেষে আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী মঙ্গলবার (১৪ আগস্ট) ‘বেপরোয়া’ সেন্সরে জমা দেয়া হবে।

‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করেছেন রোশান এবং ববি। গেল সপ্তাহে ছবি টিজার প্রকাশ পায়। সেটি ব্যাপক সাড়া ফেলে। রোশান-ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ। ‘বেপরোয়া’ কোনো যৌথ প্রযোজনার ছবি নয়, এককভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়াবদিউল আলম খোকনরাজা চন্দরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT