আন্তর্জাতিক

আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ

আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে ৪৫ টনেরও বেশি গোলাবারুদ সরবরাহ করেছে তারা। আসাদবিরোধীদের প্রশিক্ষণ দেয়া বন্ধের ঘোষণার পরই ওই অস্ত্র ও গোলাবারুদের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

দুদিন আগে ঘোষণার পর, আইএসের বিরুদ্ধে লড়াইরত আসাদবিরোধী বিদ্রোহীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

পেন্টগন জানিয়েছে, রোববার রাতে সিরিয়ার উত্তর-পূর্ব হাসাকাহ প্রদেশে মার্কিন সি-১৭ পরিবহন বিমান থেকে ছোট অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি দাবি করছে আসাদবিরোধীদের ওপর যুদ্ধবিমান থেকে গুচ্ছবোমা নিক্ষেপ করছে রাশিয়া, অথবা এগুলো ব্যবহারের জন্য আসাদকে সরবরাহ করছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাশারের প্রতি মস্কোর সমর্থন না থাকলে সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া দখল করে নিতে পারে। পুতিন বলেছেন, সিরিয়ায় স্থল অভিযান চালাবে না মস্কো। আইএসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ওই আহ্বান জানান পুতিন।

ওদিকে হামা প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। প্রদেশটির কিছু অংশের নিয়ন্ত্রণও নিয়েছে সরকারি বাহিনী। রুশ অভিযান শুরুর পর উত্তরাঞ্চলের হামা প্রদেশে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:আইএস যুক্তরাষ্ট্র-আইএস রাশিয়া-আইএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…