চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইইডি সাংবাদিক সম্মাননা’ পেলেন ১২ সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর উদ্যোগে ১২ জন সাংবাদিককে ‘আইইডি সাংবাদিক সম্মাননা’ পুরষ্কার দেয়া হয়েছে।

নারী, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে প্রতিবেদনের মধ্যে থেকে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই পুরস্কার দেয়া হয়।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে রোববার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মাননায় এপ্রিল ২০১৭ থেকে এপ্রিল ২০১৮ সালের প্রতিবেদনের আলোকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

Banglabid

জনউদ্যোগ সদস্য সচিব ও আইইডি’র সহযোগী সমন্বয়কারী তারিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়।

এ সময় তিনি বলেন, আইইডি উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে প্রথম থেকেই প্রাকৃতিক, সামাজিক ও মানবিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে। সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সমন্বিত ও টেকসই উন্নয়ন সম্ভব। এইজন্য আমরা বিগত ১৩ মাসের ৩টি ক্যাটাগরির প্রতিবেদন (নারী, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু) নির্বাচিত করে ১২জন সাংবাদিককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কাজ পেরে প্রতিষ্ঠান হিসেবে আমরা খুশি ও আনন্দিত।

সাংবাদিক সম্মাননা ২০১৮ অনুষ্ঠানের প্রশংসা ও অগ্রগতি কামনা করে ড. শান্তনু মজুমদার বলেন, নিঃসন্দেহে এটি ভাল ও শুভ উদ্যোগ। কারণ আইইডি অত্যন্ত কাজের ক্ষেত্র সুনির্দিষ্ট করতে পেরেছে এবং ভব্যিষতে কাজ করতে সুবিধা হবে।

Reneta

সাংবাদিক সম্মাননা ২০১৮ আয়োজনের জন্য উন্নয়ন প্রতিষ্ঠান আইইডি’কে ধন্যবাদ জানান ডা. লেলিন চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকরা আমাদের চক্ষুস্বরূপ। চোখ অন্ধ হলে যেমন শরীর অন্ধ হয়, তেমনি সাংবাদিক অন্ধ হলে সমাজও অন্ধ হয়। তাই দৃষ্টি বন্ধুরা ভালো হলে আমাদের সমাজ ও রাষ্ট্র উন্নতির দিকে পা বাড়ায়। আগামী দিনগুলোতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. মুশতাক হোসেন আজকের এই কর্মসূচিকে উৎসাহব্যঞ্জক আখ্যায়িত করে বলেন, সমতার সমাজ তৈরিতে এই ধরনের সাংবাদিক সম্মাননা ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা রাখবে। এ সময় তিনি এখন থেকেই আগামী এক বছরের করণীয় ঠিক করতে সাংবাদিক বন্ধুদের আহ্বান জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম এই ধরনের মহতী উদ্যোগ আয়োজনের জন্য আইইডিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমাদের পরিবেশ, নারী এবং জাতিগত ও ধর্মীয় ইস্যুতে কাজের অনেক সুযোগ রয়েছে। আজকের এই সম্মাননা উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের নতুন উদ্যোমে কাজ করতে প্রেরণা জোগাবে।

সাংবাদিক সম্মাননা ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান বলেন, সুসম, টেকসই ও ভারসাম্য উন্নয়নের জন্য আমাদের সবাইকে পরিবেশ, নারী এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে সংবেদনশীল হওয়া প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে অগ্রণী ও কার্যকরী ভূমিকা রাখতে পারে।

পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, শিশু কিশোর সংগঠক ডা. লেলিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শান্তনু মজুমদার, জনউদ্যোগের আহ্বায়ক ডা. মুশতাক হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্র, আইইডি’র সহকারী সমন্বয়কারী যথাক্রমে সুবোধ এম বাস্কে ও হরেন্দ্র নাথ সিং।

তিনটি বিষয়ে সেরা প্রতিবেদক

  • নারী বিষয়ে ফারজানা আকতার, ‘চ্যালেঞ্জিং পেশায় নারী’ শিরোনামে প্রতিবেদন,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন;
  • পরিবেশ বিষয়ে সোহেল মামুন, ‘Noise pollution:A bane of Bangladeshi urban life’ শিরোনামে প্রতিবেদন,ঢাকা ট্রিবিউন
  • জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে রাজীব নূর, ‘সাঁওতালপল্লীতে আগুন: ফলোআপ-১, ২ ও ৩’, দৈনিক সমকাল

এই তিনজন সেরা প্রতিবেদককে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। মনোনীত অন্য নয়জন প্রতিবেদককে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন :

নারী বিষয়ে

  • সিরাজুজ্জামান- “সংসদে বাড়ছে নারী প্রতিনিধিত্ব, ক্ষমতা বাড়ছে কি?”- জাগো নিউজ ২৪ ডটকম
  • কাজী নাফিয়া রহমান- “কাঠগড়ায় যখন প্রিয় সন্তান”- বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম
  • মহিন উদ্দিন মিজান “Young entrepreneurs: Lighting up the business”- নিউ এজ

জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে

  • ইমরান হাসান রাব্বি- “হারাতে বসেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি”- ডিবিসি নিউজ
  • লুৎফর রহমান সোহাগ- “শেকড়ের একখণ্ড মাটি নিয়ে ভারতে ফিরলেন তন্ময়”- পরিবর্তন
  • শাকিল মুরাদ- “ওদের স্বপ্ন যেন আকাশ ছোঁয়া”- দৈনিক কালের কন্ঠ

পরিবেশ বিষয়ে:

  • দেবাশীষ সাহা রায়- “শেরপুরের গারো পাহাড় এলাকার মহারশি নদী: বালু তোলায় ঝুঁকিতে সেতু”- দৈনিক প্রথম আলো
  • ফারুক আলম- “ফের হাজারীবাগে গড়ে উঠছে চামড়াশিল্প”- আমার সংবাদ
  • আতিক রহমান পূর্ণিয়া- “এই নদী খননে কী পাবে বাংলাদেশ”- পরিবর্তন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT