চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে বোমা হামলায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
বাংলাদেশ
A A
মালিতে শান্তিরক্ষী বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশ ইউনিটের টহল টিমের গাড়ি বহরের ওপর আইইডি (বোমা) হামলার ঘটনা ঘটেছে। ২৮ মে মালির স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৯ টায় এই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশি ৩ শান্তিরক্ষী পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশ সদস্যদের বহনকারী আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)টি ক্ষতিগ্রস্থ হয়।

আজ সোমবার পুলিশ সদরদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি শান্তিরক্ষী দলটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প হতে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান।

ট্যাগ: আইইডিজাতিসংঘ শান্তিরক্ষা মিশনবাংলাদেশি শান্তিরক্ষী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিএসজির অনুষ্ঠানে না গিয়ে বার্সেলোনায় মেসি

পরবর্তী

কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: ভ্যাট কমিশনারের হাইকোর্ট তলবের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালে রওনক জাহানের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে রওনক জাহানের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

সর্বশেষ

MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT