চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতার ব্যবস্থা করবে রুয়েট ও আইইডি 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
শিক্ষা
A A

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর মধ্যে সমঝোতা চুক্ত স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে রুয়েটের স্থাপত্য এবং ভবন নির্মাণ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য ভবন নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান আইইডি-এর মাধ্যমে বাস্তবমূখী কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সম্প্রতি রুয়েট অডিটরিয়ামে প্রথম ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কলাবোরেশন মিট-২০২৩ (আইএসিএম) অনুষ্ঠানে রুয়েট-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এবং আইইডি এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. রানা মাসুদ।

উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও একাডেমিয়াদের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং যৌথভাবে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রুয়েটে আরো বৃহৎ পরিসরে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজন করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি-ইউএসএ) এর অধ্যাপক মিজানুল এই চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ শিল্প বিল্পব মোকাবিলায় দক্ষ জনসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াদের কাজ করার গুরুত্ব ও যৌক্তিকতা তুুলে ধরেন।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং আইকিউএসি যৌথভাবে আয়োজিত এই মিটে দেশের বিভিন্ন পর্যায়ের ও সেক্টরের ৭৬ টি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোলাবোরেশন মিটে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিরুয়েটসমঝোতা স্বাক্ষর
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT