চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালায়েন্সের ৩২২ পোশাক কারখানার সংস্কারকাজ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

উত্তর আমেরিকার ক্রেতাদের সদস্য ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সংযুক্ত এমন ৩২২টি পোশাক কারখানার সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়েছে বলে জানিয়েছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অ্যালায়েন্সের কার্যনির্বাহী পরিচালক জিম মরিয়ার্টি।

বছরের প্রথম প্রান্তিকের কারখানা সংস্কার ও নিরাপত্তা প্রশিক্ষণের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় কারখানাগুলোর পাঁচ বছর আগের ও বর্তমানের নিরাপত্তা ব্যবস্থার একটি চিত্র তুলে ধরা হয়।

জিম মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, এ যাবত অ্যালায়েন্সভুক্ত ৩২২টি কারখানা পর্যাপ্ত সংস্কার কাজসহ সংশোধনী কর্ম পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ করেছে। আর সক্রিয় কারখানাগুলোতে জীবনের নিরাপত্তা ঝুঁকি সংস্কারের ৮৪ শতাংশ কাজসহ ৮৮ শতাংশ সংস্কারকাজ শেষ হয়েছে।

এবছর জুন থেকে জুলাইয়ের মধ্যে সমস্ত অ্যালায়েন্স কারখানা তাদের সংশোধনী কর্ম পরিকল্পনায় উল্লেখিত সমস্ত কাজ শেষ করবে বলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মরিয়ার্টি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সব মিলিয়ে ২৯০টি কারখানার অবকাঠামোগত রেট্রোফিটিংয়ের (ভবন সংস্কার) প্রয়োজন ছিল, তার মধ্যে ২৬৪টি কারখানা অর্থাৎ ৯১ শতাংশ সম্পূর্ণভাবে রেট্রোফিটিংয়ের কাজ সম্পন্ন করেছে।

একইভাবে স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা প্রয়োজন এমন ১৪১টি কারখানার মধ্যে ১১৮টি অর্থাৎ ৮৪ শতাংশ স্থাপনকাজ শেষ করেছে। এটি স্থাপনের ফলে শ্রমিকরা আগুন থেকে নিজেদের রক্ষা করতে বেশি সময় পায় ও অগ্নিকাণ্ডের প্রাথমিক অবস্থায় আগুন নেভাতে পারে।

এছাড়া প্রায় সব কারখানাই তাদের পুরোনো বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতি ঘটানোর পাশাপাশি ফায়ার ডোর স্থাপন করেছে বলেও জানানো হয়।

সাভারের রানা প্লাজা ধসের পর পাঁচ বছরের জন্য বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে অ্যালায়েন্স গঠিত হয়। আগামী মে মাসে সেই সময় শেষ হলেও কার্যক্রম গোটাতে বাড়তি ছয় মাস লাগবে বলে জানান জেমস এফ মরিয়ার্টি।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের নির্দিষ্ট সংস্থা অ্যালায়েন্সের কার্যক্রম বুঝে নিতে ব্যর্থ হলে হয়তো আমরাই স্বাধীন একটি প্রতিষ্ঠান গড়ব তদারকি করার জন্য।

তবে কাযভার হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকার, তৈরি পোশাক খাতের শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ, আইএলওসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জেমস এফ মরিয়ার্টি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা উন্নয়নে বেশ অগ্রগতি করেছি। আমাদের কারখানা সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’

‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, চলতি বছরের শেষ নাগাদ অ্যালায়েন্সের কার্যক্রম নিরাপত্তা তদারকি সংস্থার কাছে হস্তান্তর করব। তবে সেই সংস্থাটির কার্যক্রম বিশ্বাসযোগ্য, আস্থাশীল, স্থানীয় অংশীদারের নিকট স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ হতে হবে।’

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের স্বজনদের পাশে ওবায়দুল কাদের

পরবর্তী

‘এক চালানে আলম আনতো ১ লাখ ইয়াবা’

পরবর্তী

‘এক চালানে আলম আনতো ১ লাখ ইয়াবা’

ব্রিটিশ গোয়েন্দা তথ্যে আমরা হাসি তামাশা করছি না

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT