বিনোদন

অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতলেন জনি ডেপ

জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় আদালত ভবনের বাইরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় আদালত ভবনের বাইরে দুই ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতে গেলেন হলিউড অভিনেতা জনি ডেপ। অভিনেতার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অ্যাম্বারকে দেড় কোটি ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৮ সালে জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার। এর পরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।

আদালতের বিচারকরা জানিয়েছেন, অ্যাম্বার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। পাশাপাশি জনির বিরুদ্ধে এই অভিযোগ তোলার পেছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও আদালত জানিয়েছে। তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করে এই সিদ্ধান্ত জানালেন।

২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন অ্যাম্বার। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন ডেপ। এরপর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন অ্যাম্বার।

বিষয়:অ্যাম্বার হার্ড জনি ডেপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…