ক্রিকেট

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কি বাড়তে দেয়নি ভারতকে

অ্যান্ডারসন ইংল্যান্ড ক্রিকেটার, ভারতীয় ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসন ইংল্যান্ডের ক্রিকেটার, তিনি ভারতের বিরুদ্ধে বল করছেন, মাঠে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওপেনিংয়ের দুই তুরুপ রোহিত-রাহুলের আনা ভিত্তিতে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল ভারত, তাতে জল ঢেলেছেন জেমস অ্যান্ডারসন। বুড়ো হাড়ের ভেল্কিতে তুলে নিয়েছেন ৫ উইকেট, কোহলিদের থামিয়েছেন সাড়ে তিনশর পরপরই।

লর্ডসে শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়ে গেছে ভারত। আগের দিনের ৩ উইকেটে ২৭৬ রানে সকাল শুরু করে আর কেবল ৮৮ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।

রোহিত ৮৩, কোহলি ৪২ রানে ফিরে যান আগের দিনই। লোকেশ রাহুল অপরাজিত ১২৭ রানে দিন শুরু করেন। তাকে আর মাত্র ২ রান যোগ করতে দেন রবিনসন।

মাঝে রিশভ পান্ট ৩৭, রবীন্দ্র জাদেজা ৪০ রান করে সংগ্রহ সাড়ে তিনশ পার করান।

অভিজ্ঞ ডানহাতি পেসার অ্যান্ডারসন ৪০-এ পা দিয়েও দেখিয়ে চলেছেন ভেল্কি। ক্যারিয়ারের ১৬৪তম টেস্টে নেমেছেন, ৩১তম বারের মতো তুলে নিয়েছেন পাঁচ বা ততোধিক উইকেট। সাদা পোশাকে তার উইকেট সংখ্যা এখন ৬২৬।

বাকিদের মধ্যে অলি রবিনসন ও মার্ক উড নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট গেছে মঈন আলির দখলে।

জবাব দিতে নেমে ডম সিবলি (১১) ও হাসিব হামিদকে (০) দ্রুত হারায় স্বাগতিকরা। দুজনকেই ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ররি বার্নস ৫৪ ও অধিনায়ক জো রুট ৩৮ রানে ব্যাট করছেন। ২ উইকেটে ৯৮ রানে পৌঁছে গেছে ইংল্যান্ড।

বিষয়:অ্যান্ডারসন ইংল্যান্ড-ভারত টেস্ট কোহলি রুট লর্ডস টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…