চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের রাজকীয় বিদায়, ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনে শেষ হয়ে যাবে লর্ডস টেস্ট, অনুমেয়ই ছিল। ১৭১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হাতে ছিল ৪ উইকেট। প্রথম আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। জাদুকরী এক ডেলিভারিতে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে তোলেন উইকেট। পরে দ্রুত বাকি তিন উইকেট তুলে নেন গাস অ্যাটকিনসন। ডানহাতি পেসারের বর্ণিল অভিষেকে ইনিংস ব্যবধান ও ১১৪ রানে জিতেছে ইংল্যান্ড।

তৃতীয় দিন শুরুর আগে গার্ড অব অনার দেয়া হয় অ্যান্ডারসনকে। দুদলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে ৪২ বর্ষী পেসারকে করতালিতে বিদায়ী অভিবাদন জানান।

বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ১০.৪ ওভারে তিন মেডেনসহ ২৬ রান খরচায় নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭ মেডেনসহ ৩২ রান খরচায় উইকেট নেন ৩টি। ৭০৪ উইকেট জমিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন কিংবদন্তি পেসার।

৬ উইকেটে ৭৯ রান তুলে তৃতীয় দিন শুরু করা উইন্ডিজ দিনের তৃতীয় ওভারে সপ্তম উইকেট হারায়। জসুয়া ডি সিলভাকে জিমি স্মিথের ক্যাচ বানিয়ে ফেরান অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্যারিয়ারে কিংবদন্তি পেসারের সবশেষ উইকেটে যেটি।

দলীয় ৯৬ রানে আলঝারি জোসেফকে ফেরান অ্যাটকিনসন। পরে শামার জোসেফ ও জাইডেন সিলেসকে ফিরিয়ে অভিষেক রাঙান। অভিষিক্তে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ১২ ওভারে ৫ মেডেনসহ ৪৫ রান খরচায় উইকেট নেন ৭টি। দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে দুই মেডেন আদায়ে ফেরান ৫ ক্যারিবীয় ব্যাটারকে।

জেমস অ্যান্ডারসনের বিদায়ী মঞ্চে বর্ণিল অভিষেক হল গাস অ্যাটকিনসনের। ২৬ বর্ষী পেসারের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয় দল। জ্যাক ক্রলি ও জেমি স্মিথের দুরন্ত পারফরম্যান্সে ২৫০ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের পাঠিয়ে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট তুলে নিয়েছিল।

Reneta

লর্ডসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক বেন স্টোকস। অ্যাটকিনসন ঝড়ে প্রথম ইনিংসে ৪১.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৯০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে ইংল্যান্ড। ২৫০ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে থেমেছে ক্যারিবীয় দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকিনসনঅ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT