চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানিমেশন ছবিতে সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০১, মে ২০১৭
বিনোদন
A A

নতুন রূপ পেতে যাচ্ছে ভারতীয় পৌরাণিক ‘হনুমান চালিশা’। শিশুদের কাছে হিন্দু পুরাণকে জনপ্রিয় করে তোলার জন্য ‘হনুমান চালিশা’ অবলম্বনে অ্যানিমেশন ছবি ‘হনুমান দা দমদার’ তৈরি হচ্ছে। মজার ব্যাপার হলো, ছবিটি অ্যানিমেশন নির্ভর হলেও এটিকে তারকাবহুল ছবি বলা হচ্ছে। কারণ এই ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন এক ঝাঁক তারকা। আছেন সালমান খান, রাভিনা ট্যান্ডন, কুণাল খেমু, চাংকি পান্ডে, জাভেদ আখতার।

শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ছবিটি সঙ্গীতনির্ভর করা হবে। ছবির সঙ্গীত তৈরি করছেন স্নেহা খানওয়াকার।

‘হনুমান চালিশা’ হলো রামায়ণের গুরুত্বপূর্ণ চরিত্র হনুমানের প্রতি নিবেদিত একটি ভক্তিমূলক চালিশা। অর্থাৎ চল্লিশটি চৌপাই দ্বারা রচিত কবিতা। চালিশাটি অবধী ভাষায় লেখা হয়েছিল। ১৫৭৫ খ্রিষ্টাব্দে কবি তুলসী দাস হনুমান চালিশা রচনা করেন বলে ধারণা করা হয়।

ছবিটির রচনা এবং পরিচালনা করেছেন রুচি নারায়ণ। ইতিমধ্যেই ছবিটির অফিসিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে ইউটিউবে। ট্রেলারেই আছে সালমানের কণ্ঠ। ‘একবার জো ম্যায়নে কমিটমেন্ট করদি’ এবং ‘হাটা সাওয়ান কি ঘাটা, হোয়াট অ্যাবাউট মাই কথা’ এই ডায়ালগগুলোতে সালমানের উপস্থিতি ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ছবিটি ১৯ মে মুক্তি পাবে। টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগ: সালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ কোরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ উৎসব পালিত’

পরবর্তী

সুস্থ থাকুন মা

পরবর্তী

সুস্থ থাকুন মা

বাংলাদেশ দলের অনুশীলন (ফাইল ফটো)

রেটিং কমলেও ‘ছয়ে’র সুযোগ বেড়েছে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT