চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকো-বার্সার ‘শান্তি’ চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দলের সেরা খেলোয়াড় অ্যান্থনিও গ্রিজম্যানকে হারিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগ জানিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তারই ধারাবাহিকতায় বার্সেলোনার বিরুদ্ধে মামলাও করে। কিন্তু বড় কিছু ঘটার আগে ‘শান্তি’ চুক্তি করে ফেলেছে ‍দুদল। বড় অঙ্কের অর্থের বিনিময়েই এই চুক্তি করেছে দু’পক্ষ।

অ্যাটলেটিকোর বেধে দেয়া ১২০ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করে গ্রিজম্যানকে দলে টানে বার্সা। দলবদল সম্পূর্ণ হওয়ার কয়েক মিনিট পরেই আবার বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়, প্রতারণার আশ্রয় নিয়েছে বার্সা ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। তাদের দাবি জুলাইয়ে নয়, আসলে চুক্তি হয়েছে গত মার্চে এবং গোপনে। তখন গ্রিজম্যানের বাই-আউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো।

তখন সিমিওনের ক্লাব বিবৃতি দিয়ে দাবি করে, ‘অ্যাটলেটিকো মাদ্রিদ জানতে পেরেছে যে, চুক্তিটি হয়েছে গত মৌসুম শেষ হওয়ার আগে। খেলোয়াড় তার ঘটনা, কাজ এবং বিবৃতির দ্বারা চুক্তি ভেঙেছেন। সুতরাং, ক্লাব তার ন্যায্য অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ কার্যপ্রক্রিয়া শুরু করেছে।’

Banglabid

আরএফইএফের কাছে এরপরই অভিযোগ জানান অ্যাটলেটিকো চেয়ারম্যান এনরিকে সেরেজো। তাদের দাবি, চুক্তিটি গত মার্চে সংঘটিত হওয়ায় অ্যাটলেটিকোকে ২০০ মিলিয়ন ইউরো দিতে বাধ্য বার্সা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে স্প্যানিশ ফুটবলের অভিভাবক সংস্থাটি।

তদন্ত শেষে লা লিগা বার্সেলোনাকে জরিমানা করে মাত্র ৩০০ ইউরো। এতেই ক্ষেপে যায় অ্যাটলেটিকো। এরপর সুইজারল্যান্ডের স্পোর্টস ভিত্তিক আদালতে যাওয়ার কথা জানিয়েছিল তারা।

তবে শেষপর্যন্ত আর কোনো ঝামেলায় জড়াতে হচ্ছে না কোনো পক্ষকে। স্প্যানিশ দৈনিক ডন ব্যালন জানাচ্ছে, নতুন ‘শান্তি’ চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত অ্যাটলেটিকোকে ১৫ মিলিয়ন ইউরো অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২ কোটি টাকা দিয়েছে বার্সেলোনা। এছাড়াও এই চুক্তিতে অ্যাটলেটিকোর পাঁচ ফুটবলারকে সবার আগে কিনতে পারবে বার্সেলোনা এই তালিকায় সাউল নিগুয়েজ এবং জিমিনেজও আছেন।

Reneta

লা লিগা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল তারা ইচ্ছা করলেই গ্রিজম্যানের বার্সেলোনায় খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে দুই ক্লাবের মধ্যকার ‘শান্তি’ চুক্তির পর আর সেই ব্যবস্থা গ্রহণ করবে না লা লিগা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদগ্রিজম্যানবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরতি ধর্ষণ-হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

অনুপস্থিত মেনন, আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ১৪ দল

পরবর্তী

অনুপস্থিত মেনন, আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ১৪ দল

হুমায়ূন সাধুর অবস্থা অপরিবর্তিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT