চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দেইনি: দুই বছর পর শুটিংয়ে ফিরে হিমেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২০
বিনোদন
A A

নির্মাণ মুন্সিয়ানা দিয়ে আগেই দর্শকদের মুগ্ধ করেছেন নির্মাতা হিমেল আশরাফ। তাই ‘মেকিংয়ে’ উচ্চতর ডিগ্রী নেয়ার জন্য আগেই তিনি উড়াল দিয়েছিলেন মার্কিন মুলুকে। সুযোগ পেয়ে সেখানেই দেশের জনপ্রিয় তারকা তাহসান খান ও প্রবাসী অভিনেত্রী মোনালিসাকে নিয়ে একটি নাটকের মাধ্যমে নির্মাণে ফিরলেন হিমেল আশরাফ।

নাটকটির নাম ‘দেখা হবে’। প্রচার হবে আসন্ন ঈদুল আযহায় একটি বেসরকারি টিভিতে। যুক্তরাষ্ট্র থেকে তাহসান চ্যানেল আই অনলাইনকে বলেন, টিভির একজন উর্দ্ধতন কর্মকর্তা আমাকে হিমেলের কথা বলেন। এখানে আসার পর নাটকের গল্প পড়লাম, ভালো লাগলো। মোনার সঙ্গেও অনেকদিন কাজ হয়নি। সবসমিলিয়ে কাজ করে ভালো লেগেছে।

তবে শুধুমাত্র এ নাটকের জন্য যুক্তরাষ্ট্রে যাননি তাহসান খান। পরিচালক হিমেল আশরাফ বলেন, তাহসান ভাই তার কয়েকটা কাজে এসেছেন। এরমধ্যে নাটকের কাজটাও ছিল। তিনি বলেন, এ নাটকের গল্পটা এক্স বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের। করোনাকাল তাদেরকে আবার মুখোমুখি করে দেয়। এরমধ্যে থাকবে বিভিন্ন রোমান্টিক বিষয়।

Banglabid

‘দ না ধ’, ‘শাড়ি’, ‘লাল নীল হলুদ বাতি’, ‘সব গল্প রুপ কথার নয়’, ‘মিস ফায়ার’ নাটকগুলো যারা দেখেছেন তাদের কাছে অতি পরিচিত নাম হিমেল আশরাফ। তিনি চলচ্চিত্রও বানিয়েছেন। তার নির্মিত ‘সুলতানা বিবিয়ানা’ ২০১৭ সালে অন্যতম প্রশংসিত একটি চলচ্চিত্র।

নতুন করে এবার ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ নামে নতুন নির্মাণ করবেন হিমেল আশরাফ। তার প্রি-প্রোডাকশনও আগাচ্ছেন তিনি। ২ বছর পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে হিমেল বলেন, দেশের বাইরে কাজ করা ওতো সহজ নয়। টিম গোছাতে পারছিলাম না। যখন টিম তৈরি করলাম খোঁজ নিলাম কীভাবে কাজ করা যায়। এরমধ্যেই তাহসান ভাইয়ের এখানে আসার খবর পাই। সবকিছু মিলিয়ে হয়ে গেল।

নাটকটির শুটিং হয়েছে নিউইয়র্কের ম্যানহাটান, লং আইল্যান্ড, কোনি আইল্যান্ড, ডাম্বো, কুইনস ভিলেজ ও টাইমস স্কয়ারে। হিমেল আশরাফ বলেন, ১৭-১৯ জুলাই এ তিনদিন শুটিং করেছি। আরও একদিনের শুটিং বাকি। তিনি বলেন, এটি ব্যয়বহুল একটি কাজ। আমেরিকান ক্যামেরা, টেকনিশিয়ান নিয়ে কাজ করেছি।

Reneta

করোনার কারণে বাংলাদেশি প্রায় ৫০ হাজার টাকায় একটি হাউজ ভাড়া নিয়ে কাজ করেছি। এছাড়া ইউনিটের সদস্যের নাস্তা, টিম নিয়ে যাতায়াতের জন্য উবার ভাড়া সবকিছু মিলিয়ে বাংলাদেশি টাকায় প্রোডাকশন খচর অনেক দাঁড়িয়েছে। নির্মাতার ভাষ্য, টাকার অঙ্ক বলতে চাইনা, তবে রিয়েলি এক্সপেনসিভ।

হিমেল আশরাফ বলেন, ২ বছর পর শুটিংয়ে ফিরে একটু ভয় লাগছিল! পরে মনে হলো অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দেই নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাতাহসান খানমোনালিসালিড বিনোদনহিমেল আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যা পরিস্থিতি নিয়ে নতুন শঙ্কা ও প্রস্তুতি

পরবর্তী

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম

পরবর্তী

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম

কানাডা-যুক্তরাষ্ট্র অভিবাসন চুক্তি অকার্যকর ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT