চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় বাংলাদেশী মায়েদের অনন্য অায়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৬, জুন ২০১৬
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

গত শনিবার সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী শহর এডেলেইডে ছিল প্রবাসী বাংলাদেশী নবীন এবং প্রবীণ মায়েদের জন্য এক অনন্য, অসাধারণ দিন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে এডেলেইডের সেই শীতার্ত সন্ধ্যা ছিল হারিয়ে যাওয়া মা আর বর্তমান মায়েদের জন্য স্মৃতি জাগানিয়া এক অপূর্ব আয়োজন। ছিল সাউথ অস্ট্রেলিয়ার বাংলা বইয়ের প্রথম ও একমাত্র পাঠাগার পিদিম’র উদ্যোগে এডেলেইডের বাঙালি মায়েদের মধ্যে থেকে প্রবীণ দশজন মাকে সংবর্ধনার এই অনুষ্ঠান।

‘কান্না-হাসির মা আমার’ শিরোনামের এই ব্যতিক্রমী আয়োজনে প্রথম পর্ব ছিল দ্বৈত কথামালা, মাকে নিয়ে অম্ল-মধুর স্মৃতি পর্ব, স্মৃতির মা, প্রীতির মা। তিন যুগল বক্তা তুলে ধরেছেন, ছোট বেলার মা, বড় মেলার মা, আদরের মা, শাসনের মা, তুলে ধরেছেন কর্মজীবী মা, গৃহিণী মায়ের কথা, ছিল ডিজিটাল মা, এনালগ মা, বাংলাদেশের ফেসবুক ব্যবহার করেছেন যে প্রবীণ মায়েরা বা যারা নেই এই জগতে তাদের নিয়ে জানা অজানা নানান অভিজ্ঞতা।

Banglabid

এইসব কথামালার মাঝেই দর্শক থেকে উঠে এসেছে অংশগ্রহণ। দীর্ঘদিন আগে মাকে হারানো বয়স্ক সন্তান যখন কান্না আকুল হয়ে মার স্মৃতিচারণ করেন তখন হল জুড়ে এক আবেগময় আবহের সৃষ্টি হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কনিষ্ঠ সন্তান যখন বাংলা আর ইংরেজিতে মিশেলে মাকে নিয়ে ভাঙ্গা ভাঙ্গা চমৎকার কথা বলে তখন হল জুড়ে হাসির ঢেউ খেলে যায়।

এই অংশটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন ফারহান আজাদ, নদী, ফারহানা ও সুমন। এরপরই দেয়া দশজন প্রবীন মাকে সম্মাননা। আজকের নবীনা মা-ই আগামীর প্রবীণা মা। জীবনের এ এক আমোঘ চক্র। আবহমান কাল ধরেই এ চক্রেই এগিয়ে চলেছে জীবনের চাকা। এ যেন রীলে রেসের সেই কাঠি যা দৌঁড়ে একজন আরেক জনের হাতে তুলে দিচ্ছে।

Reneta

প্রতিকী ব্যঞ্জণায় মূর্ত এই অনুষ্ঠানেই তাই বয়োজ্যেষ্ঠ দশজন মায়ের হাতে একে একে ক্রেস্ট তুলে দেন এডেলেইডের কনিষ্ঠা দশজন মা। যেসব মায়েদের সম্মাননা দেয়া হয় তারা হলেন, আখতার জাহান রহমান, ড: আনোয়ারা ইসলাম, শাহিন বানু, মারুফা গাফফার, বায়হাতুন রোজী, ফজিলা ইসলাম, শহিন আহমেদ, রওশন আরার করিম, রেজিনা পারভীন এবং লতিফুন্নেসা হোসেন।

সম্মাননা পর্বটি উপস্থাপনায় ছিলেন নাদিরা সুলতান নদী। সর্বশেষ পরিবেশনা ছিল মাকে নিয়েই গানের ডালি। গান পরিবেশনায় ছিলেন, সুখেন কর্মকার, মিতা পালিত, রিপা দেব, মাহজাবীন কাজী, দীপা পাল, আবু তৌহিদ আলম তান্নু, সায়েদা সুলতানা সাথী এবং বেদেরা হক অমন। তবলা সংগত করেন, অনুপম আইচ। গানের পর্বটি উপস্থাপনায় ছিলেন ফারহানা আজাদ এবং  রোশনে জাহান তানিয়া।

মায়ের গানে এবং হৃদয়গ্রাহী কথামালা ও স্মৃতি চারণে অনেকেরই চোখ ভিজেছে ক্ষণে ক্ষণে। মাকে নিয়ে মজার স্মৃতিতে যেমন প্রাণ খুলে হেসেছেন অনেকেই, স্মৃতি কাতরতায় মুছেছেন চোখের পানিও। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পিদিম এর কর্ণধার এনায়েত উল্লাহ।

অনুষ্ঠানে আসা সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং মায়েদের সম্মাননা জানানো বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের বৈশিষ্ট্য। বস্তুবাদী সমাজ পরিবারকে বাদ দিয়ে শান্তি খুঁজছে। অথচ দৃঢ় পারিবারিক বন্ধনই সন্তান তথা নতুন প্রজন্মের জন্য আলোর দিশারী হতে পারে। সেই পরিবারের মধ্যমণি হচ্ছেন একজন মা। তাই পরিবারের এই নিউক্লিয়াসকে অমর্যাদা করে কোনো সমাজের পক্ষে আদর্শিক সমাজ হওয়া সম্ভব নয় কিছুতেই।

বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতিকে প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে জাগরুক রাখার দৃঢ় প্রত্যয়ে দীপ্যমান পিদিম পাঠাগারের এটা তৃতীয় আয়োজন। বাংলাদেশ-ঘনিষ্ট ভিন্নধর্মী রুচিশীল অনুষ্ঠান উপহার দেওয়ায় পিদিমের প্রতি এডেলেইডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির একটি নিগুঢ় আস্থা ইতোমধ্যেই তৈরি হয়েছে।

এবারের ‘কান্না-হাসির মা আমার’ তাদের সেই আস্থাকে নিশ্চিত আরো উঁচু মাত্রায় নিয়ে গিয়েছে। অনুষ্ঠানে আসা দর্শক শ্রোতারা উচ্ছ্বসিত প্রশংসা করেন ভিন্নধর্মী এমন একটি অনুষ্ঠান তারা গভীর হৃদয়াবেগ দিয়ে উপভোগ করেছেন এবং ভালোলাগার অন্য রকম একরেশ নিয়েই ঘরে ফিরেছেন বলে জানান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল রেডিও এডেলেইড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয় গুণ আয়ু বাড়াবে যে জিন

পরবর্তী

ক্রিকেটে কি কোনো নতুন ঝুঁকি তৈরি হলো

পরবর্তী

ক্রিকেটে কি কোনো নতুন ঝুঁকি তৈরি হলো

ব্রেক্সিটের কারণে বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT