চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবেলায় ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়া-দাবানল-সেনা সদস্য

অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবেলায় সহযোগিতা করার জন্য দেশজুড়ে আক্রান্ত অঞ্চলগুলোতে ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

দাবানলে এত বেশি সংখ্যক সেনা মোতায়েনের এমন ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস।

শনিবার এক সংবাদ সম্মেলনে মরিসন বলেন, ‘আমরা এই বিপর্যয়কে সম্পূর্ণ নতুন এক মাত্রায় পৌঁছে যেতে দেখছি।’ এ কারণেই এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিস্থিতি সামলানোর জন্য।

এছাড়া দাবানল মোকাবেলা প্রচেষ্টায় ৪টি পানিবোমা নিক্ষেপকারী উড়োজাহাজ লিজ নেয়ার জন্য ২ কোটি অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দের ঘোষণাও দিয়েছেন তিনি।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শনিবার দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। একে ‘বিপজ্জনক দিন’ বলে আখ্যায়িত করেছেন আবহাওয়াবিদরা।অস্ট্রেলিয়া-দাবানল-সেনা সদস্য

গত সেপ্টেম্বর থেকে বিচ্ছিন্নভাবে শুরু দাবানল নভেম্বরে ব্যাপক আকার ধারণ করে। সেই থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দাবানলে অন্তত ২৩ জন মানুষ মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। আগুনে পুড়ে গেছে ১৫শ’র বেশি ঘরবাড়ি এবং প্রায় ৬০ হাজার হেক্টর এলাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া দাবানলদাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করেছিল: যুক্তরাষ্ট্র

জুলাই ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত নিরাপদ আম চাষ

জুলাই ৩, ২০২৬

জলাবদ্ধতায় ভোগান্তিতে পুরান ঢাকার মাজেদ সরদার রোডের বাসিন্দারা

জুলাই ৩, ২০২৬

ডিয়েগো এটা তোমার জন্য..

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT