আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দাবানলে আহত ২০টি পশুকে গুলি করে হত্যা

স্থানীয়দের সমবেদনা

অস্ট্রেলিয়ায় দাবানলে আহত ২০টি পশুকে গুলি করে হত্যা

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ দাবানলে মারাত্মকভাবে আহত হয় সেখানকার খামারের প্রায় ২০টি গরু। পরে ওই খামারের মালিক স্টিভ শিপন আহত ২০টি আহত গরুকে গুলি করে মেরে ফেলতে বাধ্য হন।

ওই ঘটনার পর প্রতিবেশি খামারিরা তাকে সমবেদনা জানিয়েছেন। দাবানল ছড়িয়ে পড়ায় আতঙ্কিত স্থানীয় হাজারও বাসিন্দা এবং পর্যটকরা।

স্টিভেন শিপন নামের ওই কৃষক গবাদি পশুগুলো দাবাদহে পুড়ে আহত হওয়ার পর তাদের দুর্ভোগ লাগব করার জন্য এমন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

মঙ্গল ও বুধবার দাবানলে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউতে ১৮৬টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। দাবানলে স্থানীয় ৭ জন ও ভিক্টোরিয়ায় ৮ জনসহ এই মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে ১৮তে দাঁড়িয়েছে। এই দাবানলে আনুমানিক ৪৮০ মিলিয়ন প্রাণী ধ্বংসের সম্মুখীন হচ্ছে।

এ পর্যন্ত দাবানল ভয়ংকর রুপ ধারণ করে দেশটির দক্ষিণ উপকূল থেকে পূর্ব ভিক্টোরিয়া পর্যন্ত প্রসারিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার নাগাদ আরো পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সে কারণে পর্যটকদের যত দ্রুত সম্ভব দাবদাহের ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা।

বিষয়:অস্ট্রেলিয়া ভয়াবহ দাবানল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…