চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া প্রবাসীদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

এস এ রহমান অরুপ এস এ রহমান অরুপ
৩:৪৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
প্রবাস সংবাদ
A A

অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটির সংগঠক গাউসুল আলম শাহাজাদার নেতৃত্বে ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে হয়ে গেলো অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ প্রাণের মেলা ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’।

৭ এপ্রিল ‘বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া’র ব্যানারে এ মেলার আয়োজন করা হয়।

গত ১৮ বছর ধরে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া এই বৈশাখী মেলার আয়োজন করে আসছে। দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় পার্কিং সুবিধার কথা চিন্তা করে ১৬ বছর পর মেলা নতুন ভেন্যু ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে যাত্রা শুরু করে গত বছর থেকে।

সিডনির এই বৈশাখী মেলা অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি ও অন্যান্য ভাষা-ভাষীদের এক মহামিলন মেলা। সিডনির দূর দূরান্ত ছাড়াও ক্যানবেরা, মেলবোর্ন থেকেও মেলায় অগনিত দর্শকদের সমাগম ঘটে।

পহেলা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণদেরও বৈশাখী সাজে সজ্জিত হয়ে মেলায় অংশগ্রহণ করতে ও মেলা প্রাঙ্গণে মুখরোচক দেশীয় খাবার নিয়ে পাটি বিছিয়ে খেতে দেখা যায়। আবার অনেককে বলতে শোনা গেছে ‘ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে নয়, এ যেন প্রবাসে এক বাংলা মায়ের কোল’।

বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৬০টি ছোট বড় বিভিন্ন দোকানের সমারোহ, স্থানীয় ছোট বড় সংস্কৃতি শিল্পীদের গান এবং আবৃত্তি, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস, ফ্যাশন শো, মনোজ্ঞ আতশবাজি, র‌্যাফেল ড্রসহ সব ধরনের আয়োজনের সমারোহ ছিলো। ফেয়ারফিল্ড বৈশাখী মেলার সবচেয়ে আকর্ষণীয় শেষ পর্ব ছিলো বিখ্যাত গায়ক ফেরদৌস ওয়াহিদ এবং তার সন্তান জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবীব ওয়াহিদের মন মাতানো সংগীত পরিবেশনা।

সবশেষে বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এবং মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা তার শুভেচ্ছা বক্তব্যে প্রবাসী কমিউনিটির সার্বিক সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মেলার আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ: অস্ট্রেলিয়াপ্রবাসীবৈশাখী মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফেস অব বাংলাদেশ’ মডেল হান্টের উপস্থাপনায় শ্রাবণ্য

পরবর্তী

গণপূর্তমন্ত্রীর বাবার মৃত্যুতে কাদেরের শোক

পরবর্তী
শোক

গণপূর্তমন্ত্রীর বাবার মৃত্যুতে কাদেরের শোক

পর্যটকদের খুশি করতে চিড়িয়াখানায় হাতিকে নির্যাতন!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT