চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে শ্রীদেবীকে স্মরণ, ভারতজুড়ে উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি আকস্মিক মৃত্যু হয়েছে ভারতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর। তাকে হারিয়ে শোকে বিহ্বল গোটা বলিউড। আর এরমধ্যেই বিশ্বের সবচেয়ে দাপুটে ফিল্ম উৎসব অস্কারের নব্বইতম আসরে স্মরণ করা হয়েছে ভারতীয় এই অভিনেত্রীকে। আর এমন ঘটনায় উচ্ছ্বসিত ভারতবাসী। 

তবে শুধু শ্রীদেবীকেই নয়, ‘ইন মেমোরিয়াম’-এ ভারতের দুই প্রয়াত সুপার স্টার শ্রীদেবী ও শশী কাপুরকে সম্মান জানানো হয়েছে।

অস্কারে শ্রীদেবী ও শশী কাপুরকে স্মরণ করার ঘটনাটি ভারতীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। অনেক বলিউড তারকা ওই মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।

অভিনেত্রী জেনিফার গার্নার এই সেগমেন্টটি শুরু করেন প্রয়াত তারকা অড্রে হেপবার্নকে স্মরণ করার মাধ্যমে। গার্নার বলেন, ‘দুঃখ ছাড়া কোনো আনন্দ পাওয়া যায় না।’ এরপর গার্নার ফিল্ম ওয়ার্ল্ড এর প্রয়াত তারকাদের আত্মার শান্তি কামনা করেন।

এরপর ‘ইন মেমোরিয়াম’-এ যখন বিগত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চিরতরে হারিয়ে যাওয়া তারকাদের স্লাইড শো হচ্ছিল, তখন মঞ্চে গান গাইতে থাকেন এডি ভেডার। টম পেটির ‘রুম অ্যাট দ্য টপ’ গানের সঙ্গে সম্মান জানানো হয় প্রয়াতদের।

শ্রীদেবীমেমোরিয়ামে আরও স্মরণ করা হয়, জন হিয়ার্ড, টনি অ্যান ওয়াকার, জেন ফোরে, রবার্ট অসবর্ন, রজার মুর, মার্টিন ল্যান্ডাউ, গ্লেন হেডলি, জর্জ এ রোমেরো এবং জেরি লুইসকে। এবার সব মিলিয়ে ৫১ জন প্রয়াত শিল্পীকে সম্মান জানানো হয়েছে।

Reneta

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে ৫৪ বছর বয়সী শ্রীদেবীর মৃত্যু হয়। এর আগে, ২০১৭ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা শশী কাপুর।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকাল পাঁচটায়(বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায়) শুরু হয়েছিল অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অস্কারের ৯০ তম আসরের উপস্থাপনায় গতবারের মতো এবারও ছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারশশী কাপুরশ্রীদেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT