অনেক দিন ধরে যারা লিওনার্দো ডি ক্যাপ্রিওর নতুন ছবি দেখার অপেক্ষা আছেন, তাদের জন্য সুখবর। আবারও একসঙ্গে জুটি বাঁধছেন অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্কোরসেসি ও লিওনার্দো ডিক্যাপ্রিও। সত্য ঘটনা অবলম্বনে দুধ্বর্ষ এক ক্রাইম থ্রিলার নিয়ে আসছেন তারা।
আর এর কাহিনী আবর্তিত হয়েছে ডেভিড গ্রানের বেস্ট সেলার বই ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডার অ্যান্ড বার্থ অব এফবিআই’ অবলম্বনে।
তবে স্কোরসেসির দীর্ঘদিনের প্রোডাকশন ডিজাইনার ডান্টে ফেরেটি বলেন, এখনো ‘ফ্লাওয়ার মুন’ সিনেমার শুটিং শুরু হয়নি।
১৯২০ সালের ওকলাহোমায় মাটির নিচে তেলের সন্ধান খুঁজে পাওয়া যায়। ‘ফ্লাওয়ার মুন’ ছবির কাহিনী এ ভাবেই এগিয়েছে। ওই সময় ওসেজ জাতির সদস্যদের হত্যার ঘটনা আলোড়ন তোলে। তারপর থেকে শুরু হয় সিনেমায় এফবিআই সদস্যদের হত্যাকাণ্ডের তদন্ত।
সিনেমাটি নিয়ে স্কোরসেসি আর লিওনার্দো ডিক্যাপ্রিও কয়েক মাস ধরেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়াও ‘ফ্লাওয়ার মুন’ সিনেমার চিত্রনাট্য লিখছেন অস্কারজয়ী লেখক এরিক রথ।
সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘ফ্লাওয়ার মুন’ সিনেমার শুটিং। বর্তমানে স্কোরসেসি ব্যস্ত তার ‘দ্য আইরিশম্যান’ ছবির শুটিং নিয়ে।
এ সিনেমার মধ্য দিয়ে সপ্তমবারের মতো স্কোরসেসির নির্দেশনায় কাজ করতে চলেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। নির্দিষ্ট অভিনেতাকে নিয়ে টানা কাজ করতে ভালোবাসেন স্করসিস।
ডিক্যাপ্রিওকে নিয়ে এর আগে ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য অ্যাভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০) ও ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) নির্মাণ করেন স্কোরসেসি। সবগুলো সিনেমায় প্রশংসা ও সাফল্য লাভ করেছে। এর মধ্যে ‘ডিপার্টেড’ সিনেমাটির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন স্কোরসেসি। ডেকান ক্রনিকল।









