চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ পেয়েছে স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’র প্রথম ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

প্রকাশ্যে এসেছে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর প্রথম ট্রেলার। বৃহস্পতিবার চলতি বছরের সিনেমাকনে প্রকাশ করা হয়েছে ট্রেলারটি।

সিনেমাকনের দর্শকদের মার্টিন স্করসিস বলেছেন, ‘এটি বড় পর্দার ছবি, আর এগুলোই আমরা বানাই।’

কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বিশেষভাবে দেখানো হয়েছে ট্রেলারটি। ট্রেলারে লিওনার্দো ডিক্যাপ্রিওর চরিত্রকে ওসেজ সম্পদের প্রতি আগ্রহী দেখানো হয়েছে। সম্পদের জন্য লিলি গ্ল্যাডস্টোনের ওসেজকে প্রলুব্ধ করে বিয়ে করতে দেখা গেছে তাকে।

রবার্ট ডি নিরো অভিনয় করেছেন অসাধু ক্যাবল ব্যারন চরিত্রে। ট্রেলারে দেখা গেছে ডিক্যাপ্রিও রবার্ট ডি নিরোকে বলছেন, ‘আমি সেই অর্থ ভালোবাসি, স্যার।’ নিরোকে বলতে শোনা যায়, ‘এই অর্থ আমাদের কাছে আশা উচিত।’

ট্রেলারে এফবিআই এজেন্ট চরিত্রে জেসি প্লেমন্সকেও দেখা গেছে, যাকে তদন্তের খাতিরে ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো হয়েছে।

Reneta

লিওনার্দো ডিক্যাপ্রিও’র ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটির প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে। জানা গেছে, ছবিটির দৈর্ঘ্য হবে ৩ ঘণ্টা ৫৪ মিনিট।

‘কিলার্স অব দ্য ফায়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ডেভিড গ্রানের বই কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।

সূত্র:ইয়াহু

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিকাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT