অস্কারজয়ী ‘অ্যানাদার রাউন্ড’র রিমেকে ডিক্যাপ্রিও?

Leonardo DiCaprio and Brad Pitt attending a film premiere, dressed in formal suits, with a green backdrop and photographers in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্কারের এবারের আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির পুরস্কার জিতে নিয়েছে ডেনমার্কের ছবি ‘অ্যানাদার রাউন্ড’। ছবিটি ইংরেজি ভাষায় রিমেক করা হবে। জানা গেছে ছবির মূল চরিত্রে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিওর
থমাস ভিনটারবার্গ পরিচালিত ‘অ্যানাদার রাউন্ড’র মূল চরিত্রে অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন। চরিত্রটি দর্শকের মনে যায়গা করে নিয়েছে।
‘অ্যানাদার রাউন্ড’র ইংরেজি রিমেকের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে, ডিকাপ্রিও ও জেনিফার ডেভিসনের প্রযোজনা সংস্থা ‘অ্যাপিয়ান ওয়ে’ ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। ‘ডেডলাইন’-এ বলা হয়েছে ছবির মূল চরিত্র ‘মার্টিন’ হিসেবে দেখা যাবে ডিক্যাপ্রিওকে।
ছবির গল্প চার মধ্যবয়সী পুরুষকে নিয়ে। শিক্ষকতা করেন তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছেন কাজে। একদিন তারা কাজের স্পৃহা ফিরিয়ে আনার জন্য মদ্যপান করার সিদ্ধান্ত নেন। মিকেলসন এই ছবিতে ইতিহাস শিক্ষক ‘মার্টিন’ এর ভূমিকায় অভিনয় করেছেন।
অস্কারের আগে গোল্ডেন গ্লোব ও বাফটাতেও সেরা আন্তর্জাতিক ছবির ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে টমাস ভিনটারবার্গের ছবিটি। ইন্ডিয়ান এক্সপ্রেস






