অসুস্থ ভাইকে দেখতে কানাডায় মাহবুব উল আলম হানিফ

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অসুস্থ ভাই এবং পরিবারের সঙ্গে সাক্ষাত করতে কানাডা গিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
হানিফের ব্যক্তিগত সহকারী টুটুল তারিকুল ইসলাম টুটুল চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান: মাহবুব উল আলম হানিফ এমপি গত ১৯ জুন রাত ৩টা ৪৫ মিনিটের কিউআর-৬৩৯ ফ্লাইটে কানাডা গিয়েছেন। সেখানে তিনি পরিবারের সদস্য এবং অসুস্থ বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাত করবেন।
সাক্ষাত শেষে দ্রুততম সময়ে দেশে ফিরে আসবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






