বাংলাদেশ

শেরেবাংলা এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক নেতা ছিলেন: কাদের

শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মরণে এক অনুষ্ঠানে নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: শেরেবাংলা এ কে ফজলুল হক একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন: বাংলাদেশে এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে। সেই বিষবাষ্প থেকে জাতিকে উদ্ধার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে।

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বুধবার তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…