বিনোদন

অসমবয়সী দাম্পত্যের গল্পে ফজলুর রহমান বাবুর ‘কালোপদ্ম’

অসমবয়সী দাম্পত্যের গল্পে ফজলুর রহমান বাবুর ‘কালোপদ্ম’

নাটকের একটি দৃশ্যে ফজলুর রহমান বাবু ও নিশা

টিভি নাটকের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন ‘কালোপদ্ম’ শিরোনামের একটি একঘন্টার নাটকে। এটি চিত্রনাট্য করেছেন আমিরুল ইসলাম ও পরিচালনায় বান্টি আফজাল। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

এতে বাবু সুনীল কামারের চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, সুনীলের বিয়ে হয় তার চেয়ে অনেক কম বয়সের মেয়ে লক্ষীর সঙ্গে। বিয়ের বেশ ক’বছর পর সন্তান না হলেও সুনীল কামার যেমন লক্ষীকে ভালোবাসতে কার্পণ্য করেনি কখনোই, লক্ষীও তেমনি আকন্ঠ সাড়া দিয়েছে সেই ভালোবাসায়। তবুও কেন যেন, পাড়াতো দেবর নিখিলের মাঝে এখনো প্রায়শই সে দেখতে পায় প্রথম ভালোবাসা ওমর আলীর ছায়া। শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। লক্ষীর চরিত্রে অভিনয় করেছেন মেহরিন ইসলাম নিশা। এছাড়া নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আনোয়ারুল হক, আমিরুল ইসলামসহ আরও অনেকে।

নাটকটি নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান  হাফপ্যান্ট সিনেমা ফ্যাক্টরি থেকে। নাটকটি শীঘ্রই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

 

বিষয়:ফজলুর রহমান বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…