চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসচ্ছল শিল্পীদের জন্য শিল্পী সমিতির ‘ভিন্ন’ উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
শিল্পী সমিতি-অস্বচ্ছল চলচ্চিত্র শিল্পী

চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে নানা ধরনের প্রশংসামূলক কাজ করে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে শিল্পী সমিতি নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। তা হলো বড় আকারে ফান্ড গঠন। এর শুরু হচ্ছে ঢাকার বাইরে বড় আকারে কনসার্টের মাধ্যমে।

এমন উদ্যোগ সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, শিল্পীদের প্রতি দায়বদ্ধতা থেকেই ফান্ড গঠন করতে যাচ্ছি। চলচ্চিত্রের সব শিল্পীই তো আর সচ্ছল নন। তাই অসচ্ছল শিল্পীরা যাতে এই তহবিল থেকে সাহায্য পান, সে জন্য এই আয়োজন।

‘এই তহবিলের মাধ্যমে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। প্রকৃত শিল্পীদের যেন শেষ বয়সে গিয়ে অন্যের কাছে সাহায্য চাইতে না হয় সেভাবেই আমরা ফান্ড গঠন করতে যাচ্ছি।’

জানা গেছে, আগামী ২০ এপ্রিল বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। তাতে সমিতির কমিটির বাইরের শিল্পীরাও অংশ নেবেন।

ওই অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য করবেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, জায়েদ খান। আরো থাকবেন অপু বিশ্বাস, আমিন খান ও ডিপজল।

দর্শকেরা টিকিট কেটে কনসার্টটি উপভোগ করতে পারবেন। এই অনুষ্ঠান থেকে পাওয়া শিল্পীদের পারিশ্রমিকের পুরো টাকা যাবে অসচ্ছল শিল্পীদের সহায়তা ফান্ডে।

Reneta

ড্রিম হলিডে পার্কের পর পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে চলচ্চিত্র শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট করার পরিকল্পনা আছে বলে জানান জায়েদ খান।

নরসিংদীর কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসচলচ্চিত্র শিল্পী সমিতিজায়েদ খানপূর্ণিমারিয়াজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT