চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অশ্লীল গানকে ভদ্র সমাজ গ্রহণ করতে পারে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

‘গান পরিচ্ছন্ন হওয়া উচিত। গানে অশ্লীল শব্দের ব্যবহার কখনোই কোনো অবস্থাতেই কাম্য নয়। এখানে কোনো যুক্তি চলে না। ভদ্র সমাজ অশ্লীল গানকে গ্রহণ করতে পারে না। ভালো গান চর্চা হওয়া উচিত। গানে অশ্লীলতাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।’

-চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন কিংবদন্তি সুরকার আলম খান।

মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দহন’-এর একটি গান নিয়ে চলছে নানা বিতর্ক। ‘হাজীর বিরিয়ানী’ নামের গানে অশ্লীল শব্দের প্রয়োগ ঘটানোয় এমনটা ঘটেছে। যা নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকাররা।

এরমধ্যে ক’দিন আগেই গানটি নিয়ে কড়া সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রখ্যাত মিউজিশিয়ান আহমেদ ইমতিয়াজ বুলবুল। এমনকি সেন্সর বোর্ড এই গানসহ ‘দহন’ ছবিটি মুক্তি দিলে এ প্রজন্মের জন্য ভালো কিছু হবে বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, ‘হাজির বিরিয়ানী’ গানটিকে অসামাজিক আখ্যা দিয়ে নিষিদ্ধ করারও দাবী জানান তিনি।

তবে এবার গানটিতে অশ্লীল শব্দ ব্যবহার করায় প্রতিবাদ জোরালো হচ্ছে। গানের কথায় অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে এক হয়েছেন দেশের শীর্ষ সংগীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পীরা। এরমধ্যে একটি লিখিত অভিযোগনামাও তৈরি হয়েছে। যেখানে স্বাক্ষর করেছেন আলাউদ্দিন আলী, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, ফরিদ আহমেদ, আঁখি আলমগীর, শওকত আলী ইমনসহ শতাধিক তারকা শিল্পীরা।

বুধবার দুপুরে এ বিষয়ে সুরকার ও সংগীত পরিচালিক আলাউদ্দিন আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, ফেসবুকে এই গানটি নিয়ে সাধারণ জনগণই কথা বলছেন। বিতর্ক হচ্ছে। এ নিয়ে ফরিদ আহমেদ ও শওকন আলী ইমন একটি প্রতিবাদলিপি নিয়ে আসলে আমি সেখানে সই করেছি। আমি মনে করি সংগীতের সাথে জড়িত প্রত্যেককেই গানে অশ্লীল শব্দ ব্যবহারে প্রতিবাদ করা উচিত।

এমনটা মনে করছেন আরেক কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলম খান। তিনি বলেন, এরকম শব্দ প্রয়োগ চলতে থাকলে এক সময়ইতো গানের জগতটাই নষ্ট হয়ে যাবে। কে লিখছে সেটা বিষয় না, কিন্তু কী লিখেছে সেটা বিষয়। ভালো গান যেই লিখুক তাকে আমরা সাধুবাদ জানাবো সব সময়।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘হাজীর বিরিয়ানী’ নামের গানটি। যার কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। এতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবির এই আলোচিত গানে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ। ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করেছেন পূজা ও মম।

ট্যাগ: আলম খানআলাউদ্দিন আলীজাজদহনলিড বিনোদনসিয়াম আহমেদহাজীর বিরিয়ানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাবা খেলে ভক্তকে হারালেন আমির

পরবর্তী

খালেদার মুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিএনপি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদার মুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিএনপি

সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

মৃত শিশু: মন্ত্রী মশাই হাসুন প্লিজ

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT