চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অশুভ আত্মার ভয়ে’ সরানো হলো হ্যারি পটারের সব বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে, শিল্প সাহিত্য
A A
হ্যারি পটার-অভিশাপবাক্য-মন্ত্র

ঔপন্যাসিক জে কে রাওলিংয়ের বিশ্বখ্যাত উপন্যাস সিরিজ হ্যারি পটার পড়া বিপজ্জনক, ভূতের ওঝা বা এক্সরসিস্টদের এমন পরামর্শে যুক্তরাষ্ট্রের একটি ক্যাথলিক স্কুল থেকে এ সিরিজের সব বই সরিয়ে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অবস্থিত সেইন্ট এডওয়ার্ড ক্যাথলিক স্কুল নামের ওই বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের আশঙ্কা, বইগুলোতে যেসব মন্ত্র এবং অভিশাপবাক্য রয়েছে সেগুলো বাস্তব এবং এগুলো কোনো মানুষ পড়লে অশুভ আত্মা চলে আসার ঝুঁকি রয়েছে।

অন্তত এমনটাই জানিয়েছেন স্কুলটির দায়িত্বে থাকা প্যাস্টর রেভারেন্ড ড্যান রিহিল।

Banglabid

ন্যাশভিলের স্থানীয় পত্রিকা দ্য টেনেসিয়ান জানিয়েছে, সেইন্ট এডওয়ার্ড ক্যাথলিক স্কুলে প্রি-কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। স্কুলের সব শ্রেণির শিক্ষার্থীদের বাবা-মাকে ই-মেইল পাঠিয়ে প্যাস্টর জানিয়েছেন, তিনি সম্প্রতি বেশ কয়েকজন এক্সরসিস্টের সঙ্গে কথা বলেছেন, যারা স্কুলের পাঠাগার থেকে হ্যারি পটারের সবগুলো বই অপসারণের পরামর্শ দিয়েছেন তাকে।

ই-মেইলে তিনি লিখেছেন: ‘এই বইগুলোতে ভালো এবং মন্দ দুই ধরনের যাদুমন্ত্রের কথা বলা আছে, বইয়ের ভাষায় যেগুলো সত্যি নয়। কিন্তু বস্তুত কথাটি এক ধরনের চালাকি এবং ধোঁকাবাজি। বইগুলো যেসব অভিশাপবাক্য এবং মন্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো সব আসল। এগুলো কোনো মানুষ পড়লে অশুভ আত্মা বাস্তব জগতে চলে আসতে পারে।’

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রকাশিত বেস্টসেলিং বইয়ের এই সিরিজে রয়েছে হত্যা করার অভিশাপমন্ত্র ‘আভাডা কাডাভরা’, ভয়াবহ নির্যাতন করার অভিশাপমন্ত্র ‘ক্রুশিও’ এবং অন্যের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য মন্ত্র ‘ইমপেরিও’। এছাড়াও আরও বহু মন্ত্রের উল্লেখ রয়েছে বইগুলোতে।

Reneta

এ বিষয়ে ন্যাশভিল অঞ্চলের ক্যাথলিক কর্তৃপক্ষের সুপারিনটেনডেন্ট রেবেকা হ্যামেল দ্য টেনেসিয়ানকে জানান, রেভারেন্ড রিহিলের কাছে একজন অভিভাবক প্রথম হ্যারি পটার সিরিজে উল্লিখিত যাদুমন্ত্রের বিষয়ে জানতে চেয়েছিলেন। তারপরই কয়েকজন এক্সরসিস্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি, এবং তারপর বইগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা ই-মেইলে সব অভিভাবককে জানান।

হ্যামেল বলেন, এই ধরনের আচরণ করা রিহিলের এখতিয়ারে রয়েছে। কেননা নিজ ধর্মভিত্তিক স্কুলের কল্যাণের জন্য এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বিধিসম্মত অধিকার প্রত্যেক প্যাস্টরের আছে।

ইতোমধ্যে স্কুলের গ্রন্থাগার থেকে বইগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হ্যারি পটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে সাবিনা ইয়াসমিনকে লাল গালিচা সংবর্ধনা

পরবর্তী

সমালোচনার মুখে রাণু মণ্ডলের মেয়ে জানালেন নানা কথা

পরবর্তী

সমালোচনার মুখে রাণু মণ্ডলের মেয়ে জানালেন নানা কথা

ফিরলেন স্মিথ, ছেঁটে ফেলা হল খাজাকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT