চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পে রক্ষা লঙ্কানদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং ব্যর্থতায় অল্পে রক্ষা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলংকা। লাসিথ মালিঙ্গা দুর্দান্ত বোলিংয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা তোলে ৮ উইকেটে ১২৯ রান। অন্যদের ব্যর্থতার মাঝে উদ্বোধনী ব্যাটসম্যান দীনেশ চান্ডিমালের ব্যাট থেকে আসে ফিফটি।

বিনা উইকেটে ৬৮ রান তুলে নেওয়া শ্রীলংকা একটা পর্যায়ে ৩৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেললে ধাক্কা খায় লঙ্কান ব্যাটিং লাইন আপ।

Banglabid

শুরুতেই টসে হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের শুভ সূচনা এনে দেন দুই ওপেনার দিনেশ চান্দিমাল এবং তিলেকারত্নে দিলশান। তাদের ওপেনিং জুটি থেকেই ওঠে আসে ৬৮ রান।

দিলশানকে ফিরিয়ে আমিরাতকে প্রথম সাফল্য এনে দেন দলীয় অধিনায়ক আমজাদ জাভেদ। জাভেদের করা শর্ট বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে উসমানের তালুবন্দী হন দিলশান। ফেরার আগে দিলশান ২৭ বল খেলে চার চারে সংগ্রহ করেন ২৭রান।

দিলশানের বিদায়ে উইকেটে মেন্ডেলিস এলেও থিতু হওয়ার আগেই তাকে ফেরান আমজাদ জাভেদ। সাকলাইন হায়দারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মেন্ডেলিস সংগ্রহ করেন ৬ রান।

Reneta

এরপরই ফেরেন অর্ধশত রান পূর্ণ করা চান্দিমাল। তাকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন জাভেদ। মোহম্মদ শাহাজাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চান্দিমাল। তার বিদায়ের ৯ রান পরেই ফেরেন ধানুশ সানাকা। সানাকা মোহাম্মদ নাভেদের শিকার।

শেষ ওভারে আরও দুই উইকেট হারায় শ্রীলংকা। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে।

আমিরাতের পেসার আমজাদ জাভেদ ২৫ রানে নেন ৩ উইকেট।

জবাবে আরব আমিরাতের সংগ্রহ ৯ উইকেটে ১১৫ রান। স্বপ্নীল পাতিল করেন ৩৭ রান। লাসিথ মালিঙ্গা ২৬ রানে ৪ এবং নুয়ান কুলাসেকেরা ১০ রানে ৩ উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT