রিও অলিম্পিকে ছেলেদের টেনিসের সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ও ব্রিটেনের অ্যান্ডি মারে।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান থমাজ বেলুচ্চিকে হারান নাদাল এবং যুক্তরাষ্ট্রের স্টিভ জনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন মারে।
আর ষষ্ঠ দিনেও পদক তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে যুক্তরাষ্ট্র।
মেয়েদের টেনিসের সেমিফাইনালে পুয়ের্তো রিকোর মনিকা পুয়িগের কাছে হেরে বিদায় নিয়েছেন চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা।
মেয়েদের ফুটবলে অঘটনের জন্ম দিয়েছে সুইডেন। ৪ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সুইডিশরা।
বিশ্বরেকর্ড গড়ে অ্যাথলেটিকসে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন ইথিয়োপিয়ার আলমাজ আয়ানা।
রিও অলিম্পিকে পদক তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ২০টি স্বর্ণ নিয়ে এখনো সবার ওপরে মার্কিনিরা।
১৩টি স্বর্ণ নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে চীন। ৭টি স্বর্ণ জয় করা ব্রিটেন আছে ৩ নম্বরে।








