জার্মানির হামবুর্গ শহরের অধিবাসীরা ২০২৪ সালে অলিম্পিক গেমস ও প্যারা-অলিম্পিক গেমসের আয়োজক হতে চাচ্ছে না।
এই গেমসের আয়োজক হওয়ার প্রতিযোগিতায় রোম, প্যারিস, বুদাপেস্ট এবং লসএঞ্জেলেসের সঙ্গে জার্মানির হামবুর্গও ছিলো।
রোববার হামবুর্গের ৫১ দশমিক ৭ শতাংশ শহরবাসী ও যেই কেইল শহরে এই গেমসের আসর বসার সম্ভাবনা রয়েছে সেই কেইল শহরবাসীরাও আয়োজক রাষ্ট্র হওয়ার বিপক্ষে ভোট দিয়েছে।
হামবুর্গ শহরের মেয়র ওলাফ স্লজ বলেছেন, এই ভোটের ফলাফল স্পষ্টভাবে প্রমান করছে যে জার্মানবাসী অলিম্পিক গেমসের আয়োজন করতে চাচ্ছে না।
জার্মান অলিম্পিক কর্তৃপক্ষ বার্লিন শহরের থেকে হামবুর্গ শহরকেই বেশি উপযুক্ত মনে করেন।
তবে ১৯৭২ সালে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত অলিম্পক গেমসের সময় মর্মান্তিক জঙ্গি হামলার পর থেকে জার্মানি এখন পর্যন্ত অলিম্পিক গেমসের আয়োজন করেনি। দুই বছর আগে মিউনিখ শহরবাসীও ২০২২ সালের শীতকালীন গেমসের আয়োজন করার বিপক্ষে ভোট দিয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে আয়োজক রাষ্ট্রের নাম ঘোষণা করা হবে।







