অলিম্পিকে ব্রাজিলের প্রথম স্বর্ণ

রিও অলিম্পিকের এবারের আসরে তৃতীয় দিনে প্রথম স্বর্ণ জিতে নিয়েছে স্বাগতিক ব্রাজিল।
জুডোর ৫৭ কেজি ইভেন্টে এবারের আসরে ব্রাজিলকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন রাফায়েলা সিলভা। অপরদিকে মেয়েদের ৫৮ কেজি ভারোত্তলোনে স্বর্ণ ও রৌপ্য দু’টোই জিতেছে থাইল্যান্ড।
ফেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় স্বর্ণ জিতেছে রাশিয়া। আর সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জিতে নিয়েছেন মার্কিন সাঁতারু রায়ান মারফি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






