স্পোর্টস

অলরাউন্ড পারফরম্যান্স চান মাশরাফি

অলরাউন্ড পারফরম্যান্স চান মাশরাফি

দুদিন পরেই এশিয়া কাপ। তাইতো মিরপুরের হোম অব ক্রিকেটে কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগাররা।

টাইগার দলপতি মাশরাফি মর্তুজা বলেন, দলের খেলোয়াড়রা পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে। আর দলের খেলোয়াড়দের প্রতিও অলরাউন্ড পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন তিনি।

এশিয়া কাপে কেমন উইকেট চান মাশরাফি সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘স্পোর্টিং উইকেট থাকলে কোনো অসুবিধা হবে না।

পেসাররা ভালো করবে, একজন পেসার না পারলে আরেকজন করবে। তাছাড়া তিনটি ডিপার্টমেন্টেই আমাদের ভালো করতে হবে।

‘আমি আমার খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখি; তারা তাদের সেরাটাই দিবে। ইনশাআল্লাহ আমরা এবারের এশিয়া কাপে ভালো কিছু করব’।

এবারই প্রথমবারের মতো টি-টুয়েন্টি ফরমেটে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই পর্দা উঠছে ‘ষষ্ঠ এশিয়া কাপের’।

বিষয়:এশিয়া কাপ ২০১৬ মাশরাফি- স্পোর্টিং উইকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…