চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু আসল লড়াই

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৫:৫১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

আবারো ক্রিকেট উৎসবে মেতে উঠছে বাংলাদেশ। উপমহাদেশের চার ক্রিকেট পরাশক্তি ও সংযুক্ত আরব আমিরাতসহ পাঁচ দেশের অংশগ্রহণে বুধবার পর্দা উঠছে প্রথমবারের মতো টি-টুয়েন্টি ফরম্যাটে আয়োজন করা এশিয়া কাপ ক্রিকেটের।

মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে আয়োজক বাংলাদেশ। র‌্যাংকিং এর শীর্ষ দল ভারতকে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন টাইগার-অধিনায়ক।

প্রতিদ্বন্দ্বী তিন অধিনায়কের সঙ্গে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় সক্রিয় অংশগ্রহণ ছিলো তার। কাউন্টারপার্ট মাশরাফি কিংবা মালিঙ্গার সঙ্গে জমিয়ে আড্ডাও দিয়েছেন।

পাকিস্তান দল এখনো ঢাকায় পা না রাখায় ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় অনুপস্থিত তাদের অধিনায়ক। ইনজুরি আক্রান্ত ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলাও অনিশ্চিত। বিকল্প হিসেবে পার্থিব প্যাটেলকে ডেকে পাঠিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এ টুর্নামেন্টকে দারুণ গুরুত্ব দিচ্ছেন তার ডেপুটি।

দু’দলের টি-টুয়েন্টি’র পরিসংখ্যানে দুই ম্যাচের সব ক’টিতেই জিত ভারতীয়দের। তবে গত জুনে মুস্তাফিজের পেইস-ঘূর্ণিতে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি এখনো তাড়া করছে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নদের।

টেস্টে যাই হোক ক্রিকেটের শর্টার-ভার্সনে ভারতের কাছে বরাবরই বিপজ্জনক প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতীয় শিবিরে ‘মুস্তাফিজ ফ্যাক্টর’ দারুণ উপভোগ করছেন বাংলাদেশ অধিনায়ক।

পারিবারিক প্রয়োজনে ছুটিতে থাকা ড্যাশিং ওপেনার তামিমকে পাওয়া যাচ্ছে না এশিয়া কাপে। যা আছে তাই নিয়েই শক্তিশালী ভারতকে আরো একবার চমকে দেয়ার প্রতিজ্ঞা টিম-টাইগার্সের।

যদিও শংকা আছে আবহাওয়া নিয়েও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির বাগড়ায় প্রথম দু’দিনের ম্যাচ আয়োজন বিঘ্নিত হতে পারে।

ট্যাগ: এশিয়া কাপ ২০১৬ক্রিকেটটি-২০ এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষবরণ ছাড়া রমনায় আর কোনো অনুষ্ঠান নয়

পরবর্তী

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু আসল লড়াই

পরবর্তী

মেসির জোড়া গোলে আর্সেনালকে হারালো বার্সা

মেসির জোড়া গোলে আর্সেনালকে হারালো বার্সা

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT