আন্তর্জাতিক

অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত, তিনি নিজে এই তথ্য জানিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

অরবিন্দ কেজরিওয়াল নিজেই টুইট করে করোনা শনাক্ত হয়েছেন বলে জানান। কোভিড টেস্ট রেজাল্ট পজিটিভ আসার পরেই মৃদু উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন তিনি।

টুইট বার্তায় তার সংস্পর্শে আসা অন্যান্যদেরকেও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন কেজরিওয়াল।

আম আদমি পার্টির এ নেতা এর আগে তার দলের হয়ে পাঞ্জাব ও গোয়ায় নির্বাচনী প্রচারণায় চষে বেড়িয়েছেন।

গত বছরের এপ্রিল মাসে তার স্ত্রী কোভিড আক্রান্ত হয়েছিলেন। সে সময় নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি।

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশে বেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। সোমবার দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়ে একজন মারা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে ওমিক্রনের প্রভাবে কোভিডের বিস্তার আবার বেড়েছে।

বিষয়:অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাস ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…