চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগের সত্যতা আছে, অভিযুক্তদের সরে যাওয়া উচিত: গুলজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
বিনোদন
A A

‘আমাদের অভিযোগ শিল্পী সমিতির বিরুদ্ধে নয়, অভিযোগ দুজন ব্যক্তিকে (মিশা-জায়েদ) নিয়ে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আমাদের কাছে আছে। তারা অনিয়ম করেছেন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দাপট দেখিয়েছেন, চলচ্চিত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। তাই অভিযুক্ত দুজন ব্যক্তিকে সরে যাওয়া উচিত। তারা সরে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’ 

চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি-সেক্রেটারি মিশা-জায়েদকে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করার পরেই গেল রবিবার পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ প্রেক্ষিতে সোমবার দুপুরে গুলজার বলেন, তারা সংবাদ সম্মেলন করতেই পারে। কিন্তু সেসব কথা আমরা অফিসিয়ালি জানি না।

গুলজার বলেন, তাই কোনোকিছু আমলে নিচ্ছি না। চলচ্চিত্র পরিবার মিশা-জায়েদের নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অটল। তিনি বলেন, বিভিন্ন ছবিতে কাজ করে আসছে এমন ১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে বাদ দিয়েছে মিশা-জায়েদ। তাদের এফডিসিতে ঢোকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের অপরাধটা কী? তারা নির্বাচন এলে মিশা-জায়েদকে ভোট দিবে না? এটা তো কোনোভাবেই হতে পারে না। এসবে আগে সমাধান হতে হবে। নইলে তাদের পদত্যাগ করতে হবে।

শিল্পীদের ভোটে নির্বাচিত হয়ে সেই শিল্পীদের বাদ দেয়াটা খুবই অন্যায়। কোনো সাংসদ বা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করে আবার পরে ভোটারদের দেশের সিটিজেন না বলাটা পাগলের প্রলাপের মতো। কাজেই আমরা যে অভিযোগগুলো তুলেছি এগুলোর সব সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরবো না।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে চলচ্চিত্র পরিবারের নেতৃত্ব দিয়েছিলেন ফারুক। তার মধ্যস্থতা আশা করেন কিনা জানতে চাইলে মুশফিকুর রহমান গুলজার বলেন, তার মধ্যস্থতা আশা করি না। কারণ, তিনি তাদের পক্ষ নিয়ে কথা বলছেন। অথচ মুরুব্বী হিসেবে তার অবস্থান স্বতন্ত্র হওয়া উচিত ছিল। তাই তার সহযোগিতা আমরা চাই না।

Reneta

তিনি বলেন, ফারুক সাহেব বলেছেন এফডিসিতে বিএনপি জাসস-এর মানুষজন বেশি। তার এ কথার সঙ্গে মোটেই একমত নই। এখানেই প্রত্যেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন। তার আদর্শ লালন করেন। আমার দাদা বঙ্গবন্ধুর রাজনীতি করতেন। পরিবারের সবাই আ’লীগের রাজনীতি বিশ্বাস করে। তবে সবখানেই দুএকজন ভিন্ন মতের মানুষ থাকে। ফারুক সাহেবের এসব অভিযোগ মিথ্যে। তিনি এক পক্ষ নিয়ে কথা বলে অন্যপক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন। তার মধ্যস্থতা আমরা চাইনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জায়েদ খানমিশা সওদাগরমুশফিকুর রহমান গুলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী

মে ৬, ২০২৬

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

দুর্ঘটনার কবলে প্রভাসের শুটিং টিম, নিহত ১

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT