চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা না হলে ব্যাংকার হতেন বিজয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৯, মে ২০২২
বিনোদন
A A

৩৩ বছরে পা রাখলেন ভারতের দক্ষিণী (তেলেগু) সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। সোমবার (৯ মে) হার্টথ্রব এই অভিনেতার জন্মদিন। বিগত বছরের মত এবছরও এই অভিনেতা নিজের জন্মদিনের ভক্ত অনুরাগীদের অজস্র শুভেচ্ছায় ভাসছেন।  

তবে ফিল্ম ক্যারিয়ারে বিজয়ের সাফল্যের যাত্রাটা এতটা সহজ ছিল না। তাকে প্রমাণ দিতে হয়েছে নিজের অভিনয় দক্ষতার। শুধু তাই নয়, নায়ক হিসেবে সিনেমাতে অভিষেকের পূর্বেও তাকে দেখা গিয়েছিল ‘নুভিলা’ এবং ‘লাইফ ইজ বিউটিফুল’ এর মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করতে। কিন্তু তারপরেও হাল ছাড়েননি বিজয়। একের পর এক সিনেমাতে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে বিজয় মুখ খুলেছেন ফিল্ম ক্যারিয়ার শুরুর পূর্বে ক্যারিয়ার নিয়ে তার সংগ্রাম প্রসঙ্গে। অভিনেতা জানিয়েছেন, অভিনয় ক্যারিয়ারে নিজের শক্ত অবস্থান তৈরীর আগে পরিবারের তরফ থেকে বেশ চাপের মুখে ছিলেন তিনি।

শুধু তাই নয়, ছাত্র হিসেবে বিজয় বেশ ভাল হওয়ায় তার পরিবার চেয়েছিলো তিনি যেন ব্যাংকের চাকুরীকে তার ক্যারিয়ার হিসেবে নেন। এমনকি বিভিন্ন চাকরীর নিয়োগে বিজয়কে আবেদন করারও পরামর্শ দিয়েছিলেন তার পরিবার।

তবে ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত নাগ অশ্বিন পরিচালিত ‘ইয়েভাডে সুব্রাহ্মণিয়াম’ ছবিতে বিজয় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়ায় পাল্টে যায় তার ক্যারিয়ারের মোড়। এরপর একে একে দর্শকদের ‘পেলি চুপুলু’, ‘অর্জুন রেড্ডি’, ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ এর মত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বিজয়।

এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম বলিউড সিনেমা ‘লাইগার’। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যারিয়ারজন্মদিনতেলেগুবিজয় দেবরকোন্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মে ১০, ২০২৬

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT