চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব প্রচারণা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৭
বিনোদন
A A
অমিতাভ রেজা চৌধুরী ও গাওসুল আলম শাওন

অমিতাভ রেজা চৌধুরী ও গাওসুল আলম শাওন

গাওসুল আলম শাওন: আপনাদের সবাইকে স্বাগত হ্যায়। হাম ইহা পে বৈঠা হ্যায় হাম, কুচ বোল না চাহতে হ্যায় হাম। হাম লোগ কুচ বোলনা চাহতা হ্যায়।

ইন্তেখাব দিনার: হঠাৎ​ আপনি হিন্দিতে কথা বলছেন কেন?

অমিতাভ রেজা চৌধুরী: হিন্দি মে কিউ বোল রাহা হ্যায়?

গাওসুল আলম শাওন: সবাই তো হিন্দি দেখতা হ্যায়। হি​ন্দি সিরিয়াল দেখতা হ্যায়। বস্তা পঁচা সিরিয়াল হ্যায়। বস্তা পঁচা হিন্দি কী রে?

অমিতাভ রেজা চৌধুরী: বউ–শাশুড়ি গ্যাঞ্জাম, ভেজাল!

গাওসুল আলম শাওন: ও ছোড়কে ‘আয়নাবাজি অরিজিন্যাল সিরিজ’ দেখিয়ে।

Reneta

ইন্তেখাব দিনার: অনেকক্ষণ ধরে ওনারা কাটতা হ্যায়, বোলতা হ্যায় বলার চেষ্টা করছেন। এর কারণটা কী? কারণটা হচ্ছে, আমাদের অনেক দর্শকই বাংলা ভাষাটা ভুলে যাচ্ছে। কাটতা হ্যায় আর বোলতা হ্যায়ের মধ্যে ডুবে যাচ্ছে। তাদেরকে বোঝানোর জন্য এই ভাষায় কথা বলছেন ওনারা।

অমিতাভ রেজা চৌধুরী: ‘আয়নাবাজি অরিজিন্যাল সিরিজ’ ঈদের প্রথম দিন থেকে সাত দিন টানা যাবে।

গাওসুল আলম শাওন: জ্বি, ‘আয়নাবাজি অরিজিন্যাল সিরিজ’। হাম আচ্ছা বানাতা হ্যায়। আপ লোগ কুছ বোলনা চাহতা হ্যায়?

গাজী রাকায়েত: মেরা ভাষা হারায় গ্যায়া।

এমনি ভাবে মজা করে ‘আয়নাবাজি অরিজিন্যাল সিরিজ’–এর প্রচারণার জন্য প্রায় ২ মিনিটের ভিডিও তৈরি হয়েছে। এর শিরোনাম ‘সেরফ আঁখ নাহি, চোখভি রাখিয়ে’। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আর ইউটিউবে গতকাল বৃহস্পতিবার অবমুক্ত করা হয়েছে ভিডিওটি। আজ শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ১৬ ঘণ্টায় ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ২২ হাজার বার।

ইন্তেখাব দিনার ও মম

আয়োজকদের মতে, সবাইকে আকর্ষণ করার জন্যই প্রচারণার এমন অভিনব কৌশল হাতে নিয়েছেন তারা। পাশাপাশি যারা নিয়মিত হিন্দি ভাষায় নির্মিত সিরিয়াল দেখেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছে। এখানে আরও ছিলেন মম, জন প্রমুক।

এবার ঈদে সাতদিন গাজী টিভি, আরটিভি ও মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার করা হবে সাত পর্বের ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। যৌথভাবে প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রোডাকশন। এই নাটকগুলো পরিচালনা করেছেন অমিতাভ রেজা, রবিউল ইসলাম রবি, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি ও তানিম রহমান অংশু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT