বাংলাদেশ

অভিজিৎয়ের ডিএনএ নমুনা মার্কিন ল্যাব হয়ে ডিবির হাতে

অভিজিৎয়ের ডিএনএ নমুনা মার্কিন ল্যাব হয়ে ডিবির হাতে

লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় মার্কিন ল্যাবে পাঠানো আলামত থেকে কয়েকটি ডিএনএ নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।  ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং-এ তিনি এ তথ্য দেন।

তবে ঐ ঘটনায় আনসারউল্লাহ বাংলা টিম জড়িত থাকলেও তাদের আধ্যাত্মিক নেতা কারাগারে আটক মুফতি জসিমউদ্দিন রাহমানিকে জিজ্ঞাসাবাদের কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

মার্কিন ল্যাব থেকে আলামত পরীক্ষার ফরেনসিক রিপোর্ট খুব শিগগিরই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

মনিরুল ইসলাম জানান রিপোর্ট হাতে পেলে তদন্তের গতি বাড়বে।

বিষয়:অভিজিৎ রায় ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…