চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিতের কারণেই ‘সুপারহিট’ হয়েছেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

শুন্য হাতে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান। অভিনয় দক্ষতা দিয়ে বলিউডের বাদশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার নামেই এখন ভারত ব্যাপী হুমড়ি খেয়ে পড়ে লাখো মানুষ। অথচ এই অভিনেতা সুপারহিট হয়েছেন অন্যের দয়ায়?

বলিউডের কিং খ্যাত তারকা অভিনেতা শাহরুখের যে আজকের জনপ্রিয়তা, তার নামে মানুষ প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যে হুমড়ি খেয়ে পড়ে এর পেছনে নাকি রয়েছে অন্যের হাত! এমন বিতর্কিত মন্তব্যই করলেন এক সংগীতশিল্পী।

তবে যিনি এমন মন্তব্য করেছেন, তিনি মোটেও ফেলনা কেউ নন! কারণ এই শিল্পীর বহু জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়েছেন শাহরুখ। সম্প্রতি শাহরুখের প্রতি এমন বিতর্কিত মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ।

তার দাবী, শাহরুখকে সর্ব স্তরের মানুষের কাছে হিট করতে তার ছবির গানগুলোও বিশেষ ভূমিকা রেখেছে। যে গানগুলোর বেশির ভাগই অভিজিতের গাওয়া। ফলত দেশব্যাপী শাহরুখের আজকে যে খ্যাতি তার পেছনে হাত রয়েছে গায়ক অভিজিতেরও। শুধু তাই নয়, বর্তমানে শাহরুখের ক্যারিয়ারে ডাউনের দিকে একমাত্র অভিজিৎ না গাওয়ার কারণে।

বর্তমানে শাহরুখের জন্য গাইছেন না অভিজিৎ, আর এই কারণেই তার ক্যারিয়ারে হিট ছবি পাচ্ছেন না। এমনকি তার জন্য গাওয়া বন্ধ করে দেয়ায় শাহরুখ ‘লুঙ্গি ড্যান্স’-এ নেমে এসছে বলেও মন্তব্য করেন অভিজিৎ।

কিন্তু শাহরুখের জন্য গান করা কেন বন্ধ করলেন অভিজিৎ?-এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই সংগীতশিল্পী। বলেছেন ‘ইগো’র কারণে শাহরুখের জন্য গাওয়া বন্ধ করেছেন তিনি। কারণ শাহরুখের ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ ছবির বিশেষ দুটি গানে অভিনেতা-অভিনেত্রীসহ সমস্ত কলাকুশলীদের দেখালেও দেখানো হয়নি সংগীতশিল্পীদের।

Reneta

এমনকি ‘ওম শান্তি ওম’-এ তারকাদের মুখে মুখে গাওয়া ‘ধুম তা না’ গানটির কণ্ঠেও ছিলেন অভিজিৎ, অথচ তাকেই দেখানো হয়নি। আর এসব কারণেই শাহরুখের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছেন তিনি।-ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎওম শান্তি ওমবলিউডম্যায় হু নাশাহরুখ খানসংগীতশিল্পীসুপারহিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT