অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পদ্মা বাঁচানোর দাবি
রাজশাহী শহরকেন্দ্রিক পদ্মার তীরকে হেরিটেজ অঞ্চল ঘোষণার দাবি

সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী শহরকেন্দ্রিক পদ্মা নদীর তীরকে হেরিটেজ অঞ্চল ঘোষণার দাবি জানানো হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে ঢাকা জাতীয় জাদুঘরের সামনে ‘‘পদ্মা বাঁচাও’’ আন্দোলনের সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
পরিচ্ছন্ন রাজশাহীর আহ্বায়ক রফিকুল হক সেন্টুর সভাপতিত্বে এবং রাজশাহীবাসীর আহ্বায়ক মাহবুব টুংকুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক এনামুল হক, লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ঢাকাস্থ রাজশাহী সমিতির সভাপতি আব্দুল মান্নান, স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, রাজশাহীবাসীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ জুম্মা, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। 
বক্তারা যে কোনো মূল্যে পদ্মা নদীর তীর থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







